Bartaman Logo
৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

খুনের বিচার পেতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বরুণ বিশ্বাসের পরিবার

বরুণ বিশ্বাসের খুনের ১৪ বছর পর বিচার পেতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছে পরিবার। নতুন তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত পড়ুন।

খুনের বিচার পেতে মুখ্যমন্ত্রীর  দ্বারস্থ বরুণ বিশ্বাসের পরিবার
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: গাইঘাটার সুটিয়ার প্রতিবাদী মুখ বরুণ বিশ্বাসের খুনের ১৪ বছর পরও মেলেনি বিচার। এবার বরুণের খুনের বিচার পেতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে আবেদন পরিবারের। আজ ৫ জুলাই বরুণ বিশ্বাসের মৃত্যু দিন। আগের দিন শনিবার সল্টলেকে মুখ্যমন্ত্রীর দরবারে যান বরুণের দাদা ও দিদি। তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে ভাইয়ের খুনের বিচার দাবি করেন। দাদা অসিত বিশ্বাস বলেন, ভাই খুন হয়েছে ১৪ বছর অতিক্রান্ত। আমরা নতুন করে তদন্তের দাবি জানিয়েছি। মানবিক মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনেছেন। তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। পরিবারের দাবি, নতুন করে তদন্ত শুরু হলে সব রকম সহযোগিতা করবেন তাঁরা।

Advertisement

২০১২ সালের ৫ জুলাই গোবরডাঙা স্টেশন চত্বরে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন কলকাতা মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাস। এই ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছিল। এরমধ্যে একজন জেলে মারা যান। বর্তমানে অভিযুক্তরা জামিন মুক্ত। পরিবারের পক্ষ থেকে প্রথম থেকেই দাবি করে আসা হয়েছে, এই খুনের ঘটনায় রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী যুক্ত। তিনিই এই খুনের মাস্টারমাইন্ড। এদিনও একই অভিযোগ পরিবারের।

Advertisement
সম্পর্কিত সংবাদ