Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বারাণসীর শ্যুটিং আন্টার্কটিকায়

ইতিহাস রচনা করতে ভালোবাসেন পরিচালক এস এস রাজামৌলি। তাঁর পরিচালিত ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ অস্কার জিতে ইতিহাস গড়েছে আগেই।

বারাণসীর শ্যুটিং আন্টার্কটিকায়
  • ৪ মার্চ, ২০২৬ ০৮:০৩
Prefer us on Google

ইতিহাস রচনা করতে ভালোবাসেন পরিচালক এস এস রাজামৌলি। তাঁর পরিচালিত ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ অস্কার জিতে ইতিহাস গড়েছে আগেই। এবার পরের ছবির মাধ্যমেও ইতিহাস গড়ছেন পরিচালক। তাঁর পরের ছবি ‘বারাণসী’র শ্যুটিং হবে আন্টার্কটিকায়। সম্ভবত প্রথম ভারতীয় ছবি হিসেবে এই নজির গড়বে মহেশ বাবু ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ছবিটি। সদ্য আন্টার্কটিকায় শ্যুটিংয়ের খবর নিশ্চিত করেছেন প্রিয়াঙ্কা নিজেই। সমাজমাধ্যমে প্রিয়াঙ্কা অভিনীত ‘দ্য ব্লাফ’ ছবির প্রশংসা করেছেন মহেশ। সেখানে সহ অভিনেতাকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘ধন্যবাদ বন্ধু। শীঘ্রই দেখা হবে আন্টার্কটিকায়।’ শোনা যাচ্ছে, চলতি মাসেই আন্টার্কটিকার উদ্দেশে রওনা দেবেন ছবির কলাকুশলীরা। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ