Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

দুই পর্বে ‘বারাণসী’

দুই পর্বে মুক্তি পাচ্ছে এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’। সদ্য রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ দুই পার্টে মুক্তি পেয়েছে। ইতিমধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ও।

দুই পর্বে ‘বারাণসী’
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুই পর্বে মুক্তি পাচ্ছে এস এস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’। সদ্য রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ দুই পার্টে মুক্তি পেয়েছে। ইতিমধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ও। বিশ্বজুড়ে হাজার কোটি টাকার ক্লাবে ঢুকে পড়েছে ছবিটি। ফলে দুই পর্বে ছবি মুক্তির ট্রেন্ড শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে। এবার এস এস রাজামৌলির ‘বারাণসী’ও সেই তালিকায়। এই ছবির বাজেট অত্যন্ত বেশি। মনে করা হচ্ছে, বক্স অফিসে ভালো ব্যবসা করার জন্যই দুই পর্বে মুক্তির চিন্তা করছেন নির্মাতারা। মহেশ বাবু ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ছবিটি পরের বছর রামনবমীতে মুক্তি পাবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ