Bartaman Logo
৯ জুন, ২০২৬

ক্যাম্পাসে গুলি করে ছাত্র, উত্তপ্ত বারাণসীর কলেজ, পড়ুয়াদের তাণ্ডবে আহত তিন শিক্ষক

কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে খুন কলেজ পড়ুয়াকে! চাঞ্চল্য উত্তরপ্রদেশের বারাণসীতে। উদয় প্রতাপ কলেজের এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। ক্যাম্পাস জুড়ে তাণ্ডব চালায় পড়ুয়াদের একাংশ।

ক্যাম্পাসে গুলি করে ছাত্র,  উত্তপ্ত বারাণসীর কলেজ, পড়ুয়াদের তাণ্ডবে আহত তিন শিক্ষক
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বারাণসী: কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে খুন কলেজ পড়ুয়াকে! চাঞ্চল্য উত্তরপ্রদেশের বারাণসীতে। উদয় প্রতাপ কলেজের এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। ক্যাম্পাস জুড়ে তাণ্ডব চালায় পড়ুয়াদের একাংশ। এর জেরে জখম তিন শিক্ষক। ছেলের খুনির এনকাউন্টার চেয়ে ক্ষোভ উগরে দেন নিহত পড়ুয়ার বাবাও। ঘটনায় যোগী রাজ্যের কলেজগুলিতে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। 

Advertisement

পুলিশ সূত্রে খবর, নিহত সূর্য প্রতাপ সিং ছিলেন বিএ চতুর্থ বর্ষের পড়ুয়া। শুক্রবার সকাল ১১টা নাগাদ সোস্যাল সায়েন্স বিল্ডিংয়ের করিডরে সূর্যকে খুব কাছ থেকে গুলি চালায় মনজিৎ চৌহান নামের অন্য এক পড়ুয়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সূর্যের বুক ও মাথা লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করে মনজিৎ। তারপরই সে পালিয়ে যায়। সহপাঠী ও শিক্ষকরা সূর্যকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে বিএইচইউ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হয়নি। সূর্যের মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন তার বাবা। তিনি দাবি করেন, অভিযুক্ত এনকাউন্টারে খতম করতে হবে। তার আগে ছেলের দেহ সৎকার করবেন না তিনি।  পরে অবশ্য পুলিশের আশ্বাসে সূর্যের দেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। আবর্জনার স্তূপ থেকে অভিযুক্তর আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। তীব্র উত্তেজনা  ছড়ায় কলেজ চত্বরেও। মূল গেট বন্ধ করে দিয়ে ভাঙচুর চালায় পড়ুয়াদের একাংশ।  কয়েকটি গাড়িতেও তাণ্ডব চালানো হয়। পড়ুয়াদের আক্রমণে অন্তত ৩ জন শিক্ষক আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, পুরানো শত্রুতার জেরেই খুন হয়েছেন সূর্য। অভিযুক্ত ও তার সহযোগীর খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ