Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

লোলিত মোদির নাগরিকত্ব বাতিল করা হবে, ঘোষণা ভানাতুর প্রধানমন্ত্রীর

বড় ধাক্কা ললিত মোদির। আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়ে তাঁর পাসপোর্ট বাতিল করতে চলেছে ভানাতু সরকার। আজ, সোমবার এমনই জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী জোথাম নাপাত।

লোলিত মোদির নাগরিকত্ব বাতিল করা হবে, ঘোষণা ভানাতুর প্রধানমন্ত্রীর
  • ১০ মার্চ, ২০২৫ ২০:০৩
Prefer us on Google

পোর্ট ভিলা, ১০ মার্চ:  বড় ধাক্কা ললিত মোদির। আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়ে তাঁর পাসপোর্ট বাতিল করতে চলেছে ভানাতু সরকার। আজ, সোমবার এমনই জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী জোথাম নাপাত। নাগরিকত্ব কমিশনকে ইতিমধ্যে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি এও বলেছেন, প্রত্যর্পণ এড়াতেই ভানাতুর নাগরিকত্ব নিয়েছেন আইপিএল দুর্নীতির মাস্টারমাইন্ড ললিত মোদি।

Advertisement

সম্প্রতি ভারতীয় পাসপোর্ট ছেড়ে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেন ললিত। জানান, তিনি ভানাতুর নাগরিকত্ব পেয়েছেন। তারপর থেকেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে চর্চায় ওই দেশটি। করবিহীন ভানাতু এখন অপরাধীদের গন্তব্য হয়ে উঠেছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়। যার পরিপ্রেক্ষিতে সোমবার বিবৃতি দিলেন সেদেশের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘লোলিত মোদির ভানাতুর পাসপোর্ট বাতিল করার জন্য আমি নাগরিকত্ব কমিশনকে নির্দেশ দিয়েছি।’

কিন্তু ভারতের একজন ফেরার অপরাধীকে নাগরিকত্ব দেওয়া হল কীভাবে? প্রধানমন্ত্রী নাপাতের বক্তব্য, এক্ষেত্রে নির্দিষ্ট সমস্ত নিয়ম মেনে চলেছে তাঁর দেশের সরকার। এমনকী আবদেনপত্র পরীক্ষার সময় ইন্টারপোলের তথ্যও মিলিয়ে দেখা হয়েছিল। কিন্তু অপরাধী হিসেবে লোলিতের বিরুদ্ধে কোনও নোটিস পাওয়া যায়নি। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমি জানতে পেরেছি যে, লোলিত মোদির বিরুদ্ধে অ্যালার্ট জারি করার জন্য দু’বার ইন্টারপোলের কাছে আবেদন করেছিল ভারতীয় কর্তৃপক্ষ। কিন্তু প্রয়োজনীয় তথ্যপ্রমাণের অভাবে দু’বারই তা বাতিল হয়ে যায়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ