Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬

বন্দে মাতরম বিতর্ক: সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে তদন্তে পুলিশ

কংগ্রেসের সদর দপ্তরে স্বাধীনতা দিবস উদযাপনের সময় বন্দে মাতরম গান থামিয়ে দেন স্বয়ং সোনিয়া গান্ধী।

বন্দে মাতরম বিতর্ক: সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে তদন্তে পুলিশ
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কংগ্রেসের সদর দপ্তরে স্বাধীনতা দিবস উদযাপনের সময় বন্দে মাতরম গান থামিয়ে দেন স্বয়ং সোনিয়া গান্ধী। এমনই অভিযোগ তুলে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। এই ‘পাপে’র জন্য দেশবাসী তাঁকে ক্ষমা করবে না বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আর এই রাজনৈতিক চাপানউতোরের মাঝেই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও লোকসবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্তে নামল দিল্লি পুলিশ। ১৫ আগস্টের দিন ঠিক কী ঘটেছিল, সেটাই খতিয়ে দেখছেন আধিকারিকরা।

Advertisement

জানা গিয়েছে, রবিবার দিল্লির আইপি এস্টেট থানায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নামে অভিযোগ দায়ের করেন আইনজীবী শুভ শর্মা ও কুণাল বিনায়ক। অভিযোগপত্রে বলা হয়েছে, বন্দে মাতরম পরিবেশনের সময় ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হয়েছে। অবিলম্বে রাহুল ও সোনিয়ার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক। ঘটনা সম্পর্কিত নানা ভিডিয়ো ফুটেজ  ও সংবাদ প্রতিবেদনের কথাও উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। আইনজীবীদের দাবি, পুরো বিষয়টির বিশদে তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগপত্রে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধনী) বিল, ২০২৬-র প্রসঙ্গও তোলা হয়েছে। এক্ষেত্রে বন্দে মাতরম পরিবেশনের সময় কেউ ইচ্ছাকৃতভাবে বাধা দিলে তিন বছর পর্যন্ত জেল, সঙ্গে জরিমানাও হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ