Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সিএএ আন্দোলনে ভাঙচুর: নয়া তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

২০১৯ সালে রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী আন্দোলন হয়েছিল। আন্দোলনে সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ।

সিএএ আন্দোলনে ভাঙচুর: নয়া তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৯ সালে রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী আন্দোলন হয়েছিল। আন্দোলনে সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। তা নিয়ে নতুন করে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। তার জন্য বিশেষ পুলিশ সেল গঠিত হচ্ছে। জানা গিয়েছে, রাজ্য পুলিশের এই নতুন সেলের প্রধান কার্যালয় হবে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে। খোলা হবে পুরনো সমস্ত ফাইল। সে সময় একাধিক এলাকায় ট্রেন বা স্টেশনে আগুন দেওয়া ও লুটপাটের ঘটনা ঘটেছিল। সেই মামলাগুলির তদন্তের স্বার্থে জিআরপি বা রেল পুলিশের সহযোগিতা নেওয়া হবে। এছাড়াও রেলের সম্পত্তি ভাঙচুর আটকাতে কড়া আইনও আনতে চলেছে রাজ্য। এই সংক্রান্ত বিল আসতে চলেছে বিধানসভার অধিবেশনে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ