Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাল্ভ ফেটে থই থই তারাতলা-জেমস লং, পুর তৎপরতায় সারাই

পানীয় জলের চাপে ভাল্ভ ফেটে বিপত্তি। জল থই থই অবস্থা গোটা রাস্তার

ভাল্ভ ফেটে থই থই তারাতলা-জেমস লং, পুর তৎপরতায় সারাই
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পানীয় জলের চাপে ভাল্ভ ফেটে বিপত্তি। জল থই  থই অবস্থা গোটা রাস্তার। এই কারণে বুধবার রাতে যথেষ্ট দুর্ভোগ পোহাতে হল তারাতলা মেইন রোড, সাহাপুর, জেমস লং সরণির একাংশের যাত্রী, সংলগ্ন এলাকার বাসিন্দাদের। রাস্তা অনেকটা অংশ জলমগ্ন। অনবরত মাটির নীচ থেকে জল বেরিয়ে আসছে। এই পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় বুধবার গভীর রাত পর্যন্ত চেষ্টা চালিয়ে জল নামানো হয়। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় মেরামতির কাজ। 

Advertisement

জানা গিয়েছে, গার্ডেনরিচ জল প্রকল্প থেকে একটি পাইপলাইন যাদবপুর অঞ্চলের দিকে এসেছে। সেই পাইপলাইনে জলের চাপ বেশি থাকার কারণে বুধবার রাতের দিকে আচমকা ভাল্ভ ফেটে যায়। গোটা অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। তড়িঘড়ি ময়দানে নামে কলকাতা পুরসভা। নিকাশি বিভাগের তরফে পাঠানো হয় ব্লো ভ্যাক মেশিন। তা দিয়ে জমা জল টেনে ট্যাঙ্ক ভরে অন্যত্র ফেলা হয়। গভীর রাত পর্যন্ত চলে এই কাজ। স্বাভাবিকভাবেই তারাতলা রোড, সিপিটি কলোনি, নিউ আলিপুরের সাহাপুর, জেমস লং সরণির একাংশ জলমগ্ন হয়ে পড়েছিল। এসব রাস্তায় যানজট তৈরি হয়। জল ডিঙিয়ে স্থানীয় মানুষজন ও যানবাহন চলাচল করেছে। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় রাস্তা থেকে জল নামানো সম্ভব হয়। বৃহস্পতিবার সকাল থেকে পানীয় জলের পাইপলাইন মেরামতির কাজ শুরু হয়েছে। নতুন করে ভাল্ভ লাগানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ