Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দ্রুততম সেঞ্চুরির নজির বৈভবের

গত বৃহস্পতিবার মাঠে বসে শুভমান গিলের দ্বিশতরানের ইনিংস উপভোগ করে বৈভব সূর্যবংশী। তাতে উদ্বুদ্ধ হয়ে অনূর্ধ-১৯ ওডিআইতে নজির গড়ল এই বিস্ময়-বালক।

দ্রুততম সেঞ্চুরির নজির বৈভবের
  • ৬ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

লন্ডন: গত বৃহস্পতিবার মাঠে বসে শুভমান গিলের দ্বিশতরানের ইনিংস উপভোগ করে বৈভব সূর্যবংশী। তাতে উদ্বুদ্ধ হয়ে অনূর্ধ-১৯ ওডিআইতে নজির গড়ল এই বিস্ময়-বালক। শনিবার ইংল্যান্ডের যুব দলের বিরুদ্ধে ৫২ বলে শতরান হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়ে দিল বৈভব, যা অনূর্ধ্ব-১৯-এর পাশাপাশি যুব একদিনের ক্রিকেটেও দ্রুততম। প্রতিশ্রুতিসম্পন্ন ভারতীয় ব্যাটার ভেঙে দিয়েছে পাকিস্তানের কাসিম আক্রামের (৬৩ বলে) রেকর্ড। উল্লেখ্য, শনিবার শেষ পর্যন্ত ১৩টি চার ও ১০টি ছক্কা সহ ৭৮ বলে ১৪৩ রানের ইনিংস উপহার দিয়েছে বৈভব। পাশাপাশি ভিয়ান মালহোত্রাও ১২৯ রান করেছে।  সেই সুবাদে চতুর্থ একদিনের ম্যাচে কাউন্টি গ্রাউন্ডে ইংল্যান্ডকে ৫৫ রানে হারাল ভারত। টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩৬৩ রান তোলে বৈভবরা। জবাবে ৪৫.৩ ওভারে ৩০৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ছোটোরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ