Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আজ হায়দরাবাদের সামনে বৈভবরা

টি-২০ মানেই কি শুধু ধুন্ধুমার ব্যাটিং? সেটাই যদি হতো, তাহলে দ্বিতীয় জয়ের জন্য সানরাইজার্স হায়দরাবাদকে এত অপেক্ষা করতে হত না। চার ম্যাচ খেলে একটিতে জয়।

আজ হায়দরাবাদের সামনে বৈভবরা
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: টি-২০ মানেই কি শুধু ধুন্ধুমার ব্যাটিং? সেটাই যদি হতো, তাহলে দ্বিতীয় জয়ের জন্য সানরাইজার্স হায়দরাবাদকে এত অপেক্ষা করতে হত না। চার ম্যাচ খেলে একটিতে জয়। পর পর দুই ম্যাচ হেরে মনোবল একেবারে তলানিতে। এই পরিস্থিতিতে সোমবার ঘরের মাঠে হায়দরাবাদ নামছে রাজস্থানের বিরুদ্ধে। ছাব্বিশের আইপিএলে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে রিয়ান পরাগের দল। তাই লড়াই বেশ কঠিন হবে হায়দরাবাদের।

Advertisement

কমলা জার্সিধারীদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে বোলিং। আর সে জন্যই গত ম্যাচে ২১৯ তুলেও হারতে হয়েছিল পাঞ্জাবের কাছে। তবে ওপেনার অভিষেক ফর্মে ফিরেছেন। হেড, ঈশান সেট হয়ে গেলে হায়দরাবাদ ফের বড় রান তুলতে পারবে অনায়াসে। কিন্তু বোলিংয়ে জয়দেব উনাদকাট, হর্ষ দুবে, এশান মালিঙ্গা, হার্শল প্যাটেলরা একেবারেই ছন্দে নেই। তার খেসারত দিতে হচ্ছে দলকে।
অন্যদিকে, রাজস্থানের ব্যাটিংও দারুণ ঝলমলে। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীর জুটি শুরুতেই ঝড় তুলছে। পাওয়ার প্লে’তেই তাঁরা জয়ের ভিত গড়ে দিচ্ছেন। এছাড়া ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার ও ক্যাপ্টেন রিয়ান পরাগও ম্যাচ উইনার। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার অভিজ্ঞতা দলের বড় সম্পদ। বোলিংও বেশ ভালো। পেস আক্রমণে জোফ্রা আর্চার, নানদ্রে বার্গার ভালোই ফর্মে। স্পিনার রবি বিষ্ণোই নিয়মিত উইকেট নিচ্ছেন। হায়দারাবাদের ব্যাটারদের কাজ তিনি কঠিন করতে পারেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ