Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদায় পথ কুকুরদের টিকাকরণ

রাজ্যজুড়ে প্রাণিকল্যাণ পক্ষ উদ্‌যাপিত হচ্ছে। এই কর্মসূচির আওতায় সোমবার বেলদার বিস্তীর্ণ এলাকায় পথকুকুরদের জলাতঙ্কের টিকা দিল নারায়ণগড় ব্লক প্রাণিসম্পদ বিকাশ দপ্তর।

বেলদায় পথ কুকুরদের টিকাকরণ
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বেলদা: রাজ্যজুড়ে প্রাণিকল্যাণ পক্ষ উদ্‌যাপিত হচ্ছে। এই কর্মসূচির আওতায় সোমবার বেলদার বিস্তীর্ণ এলাকায় পথকুকুরদের জলাতঙ্কের টিকা দিল নারায়ণগড় ব্লক প্রাণিসম্পদ বিকাশ দপ্তর। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ব্লক প্রাণিস্বাস্থ্য আধিকারিক তথা চিকিৎসক শেখ সামিম রেজা। তাঁকে সহযোগিতা করেন বেলদা সুপারস্পেশালিটি হাসপাতালের চিকিৎসক পিয়ালী নায়েক ও পশুপ্রেমী সন্দীপ দাস।

Advertisement

সোমবার মূলত জনবহুল এলাকায় এই কর্মসূচি চলে। বেলদা সুপারস্পেশালিটি হাসপাতাল, বনদপ্তরের অফিস, স্টেশন, বাসস্ট্যান্ড ও নারায়ণগড় বিডিও অফিস চত্বরে অভিযান চালানো হয়। ডগ ক্যাচারের সাহায্যে সাবধানে ধরে ৭০টি কুকুরকে টিকা দেওয়া হয়েছে। শেখ সামিম রেজা বলেন, আগামী এক পক্ষকাল ধরে ব্লকের বিভিন্ন প্রান্তে এমন কর্মসূচি চলবে।
টিকাকরণের পাশাপাশি এদিন নারায়ণগড় বিডিও অফিসে সচেতনতামূলক সেমিনার আয়োজিত হয়। সেখানে জলাতঙ্ক রোগ প্রতিরোধ, পথকুকুরদের সঠিক টিকাকরণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সম্পর্কিত সংবাদ