Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬

প্রশ্নফাঁসের অভিযোগ, দু’টি পরীক্ষা বাতিল করল উত্তরাখণ্ডের বিশ্ববিদ্যালয়

নিট প্রশ্নফাঁস নিয়ে উত্তাল গোটা দেশ। আন্দোলনে মুখরিত দিল্লি থেকে কলকাতা। এরইমধ্যে প্রশ্নফাঁসের অভিযোগে দু’টি পরীক্ষা বাতিল করল উত্তরাখণ্ডের একটি বিশ্ববিদ্যালয়।

প্রশ্নফাঁসের অভিযোগ, দু’টি পরীক্ষা বাতিল করল উত্তরাখণ্ডের বিশ্ববিদ্যালয়
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: নিট প্রশ্নফাঁস নিয়ে উত্তাল গোটা দেশ। আন্দোলনে মুখরিত দিল্লি থেকে কলকাতা। এরইমধ্যে প্রশ্নফাঁসের অভিযোগে দু’টি পরীক্ষা বাতিল করল উত্তরাখণ্ডের একটি বিশ্ববিদ্যালয়। ঘটনায় এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বীর মাধো সিং ভাণ্ডারী উত্তরাখণ্ড টেকনিক্যাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। অভিযুক্তের নাম আশিস কুমার গুপ্তা। ঘটনায় বিজেপিকে একহাত নিয়েছে কংগ্রেস। এক্স হ্যান্ডলে হাত শিবিরের তোপ, ‘এবার উত্তরাখণ্ড টেকনিক্যাল ইউনিভার্সিটিতে প্রশ্নফাঁস হয়েছে। যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে প্রতি মুহূর্তে খেলা করছে বিজেপি সরকার। 

Advertisement

নরেন্দ্র মোদির দুর্নীতিগ্রস্ত প্রশাসন দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস 
করেছে।’ সূত্রের খবর, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেশিন লার্নিং ফর ইন্টারনেট অব থিংস ও ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরির পরীক্ষা বাতিল করা হয়েছে। মেশিন লার্নিংয়ের প্রশ্ন তৈরির দায়িত্বে ছিলেন শিবালিক কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক আশিস। প্রাথমিক তদন্তে জানা যায়, পরীক্ষার আগে কলেজের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু প্রশ্ন দেওয়া হয়। তার মধ্যে ৯০ শতাংশ প্রশ্ন আশিসের তৈরি প্রশ্নপত্রের সঙ্গে মিলেছে বলে খবর। বিভাগীয় তদন্ত চালানোর পাশাপাশি অভিযুক্ত সহকারী অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তৃপ্ত ঠাকুর বলেন, ‘প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দু’টি পরীক্ষা বাতিল করা হয়েছে। কোনো ব্যক্তির দোষ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ