গৌরীকুণ্ড: ফের কেদারনাথের পথে দুর্ঘটনা। এবার কেদারনাথ থেকে গুপ্তকাশী ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ল হেলিকপ্টার। দুর্ঘটনার জেরে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। গত দেড় মাসের মধ্যে পাঁচ বার এমন কপ্টার দুর্ঘটনায় চিন্তা বেড়েছে প্রশাসনের।
পুলিস সূত্রে খবর আজ, রবিবার ভোর ৫টা ২০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কেদারনাথ ধাম থেকে রওনা হয়ে আরিয়ান অ্যাভিয়েশনের কপ্টারটি গৌরাকুণ্ডের কাছে এসে একটি জঙ্গলের মধ্যে আছড়ে পড়ে। কপ্টারে পাইলট ও দু’বছরের একটি শিশু-সহ মোট ৭ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার জেরে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।



