Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬

উত্তরপ্রদেশ ভোট: প্রাথমিক আলোচনা শুরু কং-সপার

নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে প্রাথমিক কাজকর্ম শুরু করে দিয়েছে। তাই সময় নষ্ট না করে এবার রাজনৈতিক কর্মসূচি বাড়ানো পক্ষে কংগ্রেস।

উত্তরপ্রদেশ ভোট: প্রাথমিক আলোচনা শুরু কং-সপার
  • ২৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে প্রাথমিক কাজকর্ম শুরু করে দিয়েছে। তাই সময় নষ্ট না করে এবার রাজনৈতিক কর্মসূচি বাড়ানো পক্ষে কংগ্রেস। তবে এবার আর একা নয়। সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধেই ভোট লড়তে আগ্রহী কংগ্রেস। যদিও আসন সমঝোতা নিয়ে যে টানাপোড়েন চলবে, ভালোই জা঩নে এআইসিসি। তাই ভোটের আগে শেষ মুহূর্ত পর্যন্ত যাতে আসন রফা নিয়ে টানাপোড়েন না হয়, তাই এখন থেকেই সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে রাহুল গান্ধী কথা বলুন, চায় এআইসিসি। যদিও রাহুল চাইছেন, আগে জেলাস্তরে দুই দলের নেতাদের মতো বোঝাপড়া হোক, রাজ্যের ইনচার্জরা উদ্যোগ নিন। পরে তিনি অখিলেশের সঙ্গে কথা বলবেন। 

Advertisement

এমনিতে সম্প্রতি সংসদের বাদল অধিবেশনে যেভাবে রামমন্দিরের প্রণামি চুরি ইস্যুতে কং-সপা একাট্টা থেকে মোদি সরকারকে নাস্তানাবুদ করেছে, সেই ধারা বজায় রেখে বিধানসভায় জোট বাঁধতে সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। কংগ্রেস ঠিক করেছে, অযোধ্যার রামমন্দিরের প্রণামি চুরি ইস্যুটিকে ব্যাপক আকারে প্রচার করবে। সেই মতো তৈরিও হয়ে গিয়েছে স্লোগান—ঘর ঘর চোরি। কংগ্রেসের মতে, রামলালার প্রতি আস্থায় ঘর ঘর থেকে মানুষ প্রণামি দিয়েছে। আর সেটিই চুরি হয়েছে। 
সমাজবাদী পার্টির সঙ্গে জোটে লড়তে প্রাথমিকভাবে কংগ্রেস ১৩৬টি আসন চাইবে বলেই এআইসিসি সূত্রে জানা গিয়েছে। যদিও এত সংখ্যক আসন মিলবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রবল সন্দেহ রয়েছে। কারণ, ২০২২ সালের ফলাফল। সেবার একা লড়েছিল কংগ্রেস। জোট হয়নি। ‘লড়কি হুঁ লড় সকতি হুঁ, স্লোগান তুলে ঝাঁপিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু সফল হননি। উত্তরপ্রদেশ বিধানসভায় মোট ৪০৩টি আসন। তার মধ্যে গতবার কংগ্রেস ৩৯৯টিতে লড়েছিল। জিতেছে মাত্র দুটিতে। ফলে এত আসন আদৌ সপা ছাড়বে না বলেই রাজনৈতিক মহলের মত। অন্যদিকে, সমাজবাদী পার্টি ৩৪৭ টিতে লড়ে জিতেছিল ১১১। বিজেপি ৩৭৬ টিতে লড়ে ২৫৫। ফের মুখ্যমন্ত্রী হয়েছিলেন যোগী আ঩দিত্যনাথ।

Advertisement
সম্পর্কিত সংবাদ