Bartaman Logo
৯ জুন, ২০২৬

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে ধোঁয়া, জরুরি অবতরণ বিমানবন্দরে

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই আজ সকালে আবার যান্ত্রিক গোলযোগ দেখা দিল উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের হেলিকপ্টারে

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে ধোঁয়া, জরুরি অবতরণ বিমানবন্দরে
  • ৭ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

লখনউ, ৭ মার্চ: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই আজ সকালে আবার যান্ত্রিক গোলযোগ দেখা দিল উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের হেলিকপ্টারে। কারনো হল জরুরি অবতরণ। শনিবার সকালে লখনউয়ের লা মার্টিনিয়ার ময়দান থেকে হেলিকপ্টারে কৌশাম্বীর উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি।

Advertisement

সূত্রে জানা গিয়েছে, উড়ানের কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারের কেবিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। একই সঙ্গে কপ্টারের ডিসপ্লে আচমকা বন্ধ হয়ে যায়। রীতিমত আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয় কপ্টারে। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরেই দ্রুত লখনউ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। সঙ্গে সঙ্গে কপ্টারটিকে জরুরি অবতরণ করানো হয় অমৌসী বিমানবন্দরে। অবতরণের পরই নিরাপত্তারক্ষীরা হেলিকপ্টারটিকে ঘিরে ফেলেন এবং উপমুখ্যমন্ত্রীকে নিরাপদে সেখান থেকে বের করে আনা হয়। 

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হেলিকপ্টারে কিছু যান্ত্রিক ত্রুটি ছিল। তবে ঠিক কী কারণে এই গোলযোগ এবং উড়ানের আগে হেলিকপ্টারের যথাযথ পরীক্ষা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

সম্পর্কিত সংবাদ