Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াগঞ্জে বিজেপির বাজি উত্পল মহারাজ

কালিয়াগঞ্জ বিধানসভায় মানুষের মন পেতে সংসার জীবন ত্যাগ করা এক সন্ন্যাসীকে প্রার্থী করল বিজেপি। দীর্ঘদিন ধরেই উত্তর দিনাজপুর জেলার এই বিধানসভার বিধায়ক সৌমেন রায়কে নিয়ে অস্বস্তিতে ছিল বিজেপি।

কালিয়াগঞ্জে বিজেপির বাজি উত্পল মহারাজ
  • ১৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

Advertisement

নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: কালিয়াগঞ্জ বিধানসভায় মানুষের মন পেতে সংসার জীবন ত্যাগ করা এক সন্ন্যাসীকে প্রার্থী করল বিজেপি। দীর্ঘদিন ধরেই উত্তর দিনাজপুর জেলার এই বিধানসভার বিধায়ক সৌমেন রায়কে নিয়ে অস্বস্তিতে ছিল বিজেপি। এর জন্য কালিয়াগঞ্জে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেও দলে আলোচনা শুরু হয়েছিল। একসময় তিনি দলবদলে তৃণমূলে যান। আবার স্বল্প দিনের ব্যবধানে ফেরেন বিজেপিতে। যা নিয়ে দলের অন্দরেই চাপানউতোর ছিল। এমন অবস্থায় এদিন বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতেই জানা যায় কালিয়াগঞ্জে এবার প্রার্থী করা হয়েছে ৪২ বছরের উৎপল মহারাজকে। যা নিয়ে কালিয়াগঞ্জের রাজনৈতিক মহলে তৈরি হয়েছে চাঞ্চল্য। উৎপল মহারাজকে সঙ্গে নিয়ে সোমবার একপ্রস্থ মিছিল করে বিজেপি। দলের জেলা সভাপতি নিমাই কবিরাজের বক্তব্য, কালিয়াগঞ্জের জনমানসে গ্রহণযোগ্যতার জন্য এই সন্ন্যাসীকে প্রার্থী হিসেবে দল বেছে নিয়েছে। তাঁর স্বচ্ছ ভাবমূর্তি, নিঃস্বার্থ জনসেবা দলের কাছে বেশি গুরুত্ব পেয়েছে।  কালিয়াগঞ্জ বিধানসভার কুনোর এলাকার ভারত সেবাশ্রমের অধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছিলেন উৎপল। যদিও নাম ঘোষণার পর সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। তাঁর বার্তা, সমাজসেবার উদ্দেশ্যেই একসময় সন্ন্যাস নিয়েছিলাম। তারপর থেকে অরাজনৈতিক আধ্যাত্মিক এই সেবা প্রতিষ্ঠানে যুক্ত ছিলাম। কিন্তু এবার ভারত সেবাশ্রমের সদস্য পদ থেকে পদত্যাগ করব। কারণ রাজনীতি করলে সেবাশ্রমে থাকা যায় না। কিন্তু সন্ন্যাসী হিসেবে কাজ করতে গিয়ে মানুষের দুর্দশা দেখেছি। এছাড়াও বন্যা ত্রাণ দেওয়া সহ অনেক সামাজিক কাজ করেছি। রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ালাম, যাতে মানুষের জন্য কিছু করতে পারি। 

সম্পর্কিত সংবাদ