Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করুন, ওসিদের নির্দেশ নতুন সিপির

এলাকায় সেন্ট্রাল ফোর্স মোতায়েন করতে হবে। কোনো অবস্থাতেই বসিয়ে রাখা যাবে না। সেন্ট্রাল ফোর্সের সঙ্গে যথাযথ সমন্বয় রেখে আসন্ন ইদ, রামনবমীর মিছিলে তাদের ব্যবহার করতে হবে।

সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করুন, ওসিদের নির্দেশ নতুন সিপির
  • ২০ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এলাকায় সেন্ট্রাল ফোর্স মোতায়েন করতে হবে। কোনো অবস্থাতেই বসিয়ে রাখা যাবে না। সেন্ট্রাল ফোর্সের সঙ্গে যথাযথ সমন্বয় রেখে আসন্ন ইদ, রামনবমীর মিছিলে তাদের ব্যবহার করতে হবে। বৃহস্পতিবার বিকেলে আলিপুর বডিগার্ড লাইন্সে কলকাতা পুলিশের ঈদ সংক্রান্ত মিটিংয়ে বাহিনীকে এই বার্তা দিয়েছেন কলকাতার নতুন সিপি অজয় নন্দা।  অতি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের দিন গিরিশ পার্কে হামলার ঘটনায় সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার না করায় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল লালবাজারকে। এই ইস্যুতে দু’বার সিপির কাছে রিপোর্ট তলব করেছে ক্ষুব্ধ কমিশন। সেদিক থেকে দেখতে গেলে, এদিনের বৈঠকে সিপির এই নির্দেশ তাৎপর্যপূর্ণ।  পাশাপাশি এদিনের মিটিংয়ে সিপি বলেছেন, ভোটের  সময় পুলিশের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনের একটি হ্যান্ডবুক আছে। সবাইকে এই গাইডলাইন মানতে হবে। সিপি কলকাতার সব থানাতে একটি ইলেকশন রেজিস্টার তৈরি করতে নির্দেশ দিয়েছেন।  পাশাপাশি, নির্বাচন কমিশনের নির্দেশ যত দ্রুত সম্ভব কার্যকর করে তা কমিশনকে রিপোর্ট পাঠাতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার ডিউটিতে সবার লাঠি-ঢাল, হেলমেট নিয়ে যাওয়া বাধ্যতামূলক। অপরাধ দমনে ইচ্ছাকৃত গাফিলতি হলে, তার দায় সংশ্লিষ্ট অফিসারকে নিতে হবে বলে বাহিনীকে সতর্ক করে দিয়েছেন সিপি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ