Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, মৃত ৮

ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটিতে মার্কিন বি-৫২ যুদ্ধ বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত পড়ুন।

উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, মৃত ৮
  • ১৬ জুন, ২০২৬ ০৯:১১
Prefer us on Google

ক্যালিফোর্নিয়া, ১৬ জুন: উড়ানের কিছুক্ষণের মধ্যেই মাটিতে ভেঙে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটিতে এই দুর্ঘটনাটি ঘটে। এখনো পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে এই দুর্ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এডওয়ার্ডস ঘাঁটিতে নিয়মিত পরীক্ষামূলক উড়ান পরিচালিত হয়। স্থানীয় সময় সোমবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ বিমানটি টেক অফ করে। তবে অল্প সময়ের মধ্যেই সেটি ঘাঁটির মধ্যেই ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই বিস্ফোরণ ও আগুনের বিশাল শিখা দেখা যায়, আর কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। শুরু হয় উদ্ধারকার্য। ঘটনার পর এডওয়ার্ডস বিমানঘাঁটির কার্যক্রম আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে। আকাশ থেকে ধারণ করা ভিডিও ও ছবিতে দুর্ঘটনাস্থলে বিশাল এলাকা জুড়ে আগুনে পুড়ে যাওয়ার চিহ্ন দেখা গিয়েছে। বিমানটির প্রায় কোনো অংশই আর অক্ষত অবস্থায় নেই বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। 

বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বিশ্বের অন্যতম পরিচিত যুদ্ধ বিমান। ১৯৫৪ সালে প্রথম এই বিমানটিকে মার্কিন যুদ্ধ বিমানের তালিকায় সামিল করা হয়। মূলত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের কথা মাথায় রেখেই এই বিশালাকার বিমানটি তৈরি করা হয়েছিল। এই বিমান থেকে সাধারণ মিসাইলের পাশাপাশি পরমাণু অস্ত্রও নিক্ষেপ করা যায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ