Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

ধৃত ৩০ ভারতীয় ট্রাকচালককে ফেরত পাঠাবে আমেরিকা

আমেরিকায় অবৈধভাবে বসবাসরত ৩০ ভারতীয়কে গ্রেপ্তার করল সেদেশের শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর।

ধৃত ৩০ ভারতীয় ট্রাকচালককে ফেরত পাঠাবে আমেরিকা
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউইয়র্ক: আমেরিকায় অবৈধভাবে বসবাসরত ৩০ ভারতীয়কে গ্রেপ্তার করল সেদেশের শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর। জানা যাচ্ছে, তারা প্রত্যেকেই বাণিজ্যিক ট্রাক চালাতেন। খুব শীঘ্রই তাঁদের দেশে পাঠানো হবে বলে মার্কিন প্রশাসনের পক্ষে জানানো হয়েছে। 

Advertisement

সোমবার মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর বিবৃতি দিয়ে জানিয়েছে, অ্যারিজোনার ইউমা সেক্টরে ১১ থেকে ১৫ মের মধ্যে চলা ‘অপারেশন চেকমেট’ নামের অভিযানে মোট ৫২জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৩০ জন ভারতীয় ট্রাকচালক। ধৃতদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপের পর দেশে পাঠানো হবে। মার্কিন পরিবহণ দপ্তর বিবৃতি দিয়ে জানিয়েছে, আমেরিকা জুড়ে পথ দুর্ঘটনা কমাতে অবৈধ চালকদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ