Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ট্রাম্পের শুল্ক নীতিতে ধাক্কা খাবে বিশ্ব আর্থিক বৃদ্ধি, বাড়বে মুদ্রাস্ফীতি, সতর্কবার্তা আইএমএফের

ডোনাল্ড ট্রাম্পের ‘স্বেচ্ছাচারী’ শুল্ক নীতির জেরে কক্ষপথচ্যুত হতে চলেছে বিশ্ব অর্থনীতি। ধাক্কা খাবে বৃদ্ধির চাকাও।

ট্রাম্পের শুল্ক নীতিতে ধাক্কা খাবে বিশ্ব আর্থিক বৃদ্ধি, বাড়বে মুদ্রাস্ফীতি, সতর্কবার্তা আইএমএফের
  • ১৮ এপ্রিল, ২০২৫ ১৭:০৪
Prefer us on Google

ওয়াশিংটন, ১৮ এপ্রিল: ডোনাল্ড ট্রাম্পের ‘স্বেচ্ছাচারী’ শুল্ক নীতির জেরে কক্ষপথচ্যুত হতে চলেছে বিশ্ব অর্থনীতি। ধাক্কা খাবে বৃদ্ধির চাকাও। সর্বশেষে পূর্বাভাসে এমনই আশঙ্কার কথা জানালো আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (আইএমএফ)। সেই সঙ্গে মুদ্রাস্ফীতি মাথা চাড়া দেবে বলেও সতর্ক করে দিয়েছে তারা। 

Advertisement

এত আশঙ্কার মধ্যেও কিছুটা হলেও স্বস্তির বার্তা মিলেছে আইএমএফের পূর্বাভাসে। শুল্ক যুদ্ধের জেরে ৯ মাসের মধ্যে বিশ্বকে গ্রাস করতে চলেছে মন্দা। এর আগে এমনই আশঙ্কার কথা জানিয়েছিল গোল্ডম্যান স্যাক্স, এস অ্যান্ড পি, জে পি মরগ্যান, এইচএসবিসির মতো প্রথম সারির আন্তর্জাতিক আর্থিক উপদেষ্টা সংস্থাগুলি। সেই আশঙ্কার কথা খারিজ করে দিয়েছে আইএমএফ। তাদের মতে, আপাতত তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই।
গতকাল, বৃহস্পতিবার আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর  ক্রিস্টালিনা জর্জিভা বলেন, ট্রাম্প প্রশাসনের ক্রমাগত শুল্কের হার বৃদ্ধির ফলে বিশ্ব বাণিজ্যে এক অস্থিরতা সৃষ্টি হয়েছে। যার ফলশ্রুতিতে আর্থিক বৃদ্ধি ধাক্কা খেলেও বিশ্বে মন্দার আশঙ্কা নেই। তিনি আরও বলেন, চলতি বাণিজ্য ব্যবস্থায় আকস্মিক রদবদল বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। যার ফলে টালমাটাল পরিস্থিতি দেখা দিয়েছে শেয়ার বাজারে। বিশেষত ওয়াল স্ট্রিটকে হতাশা গ্রাস করেছে। পেন্ডুলামের মতো ওঠানামা করছে সূচক। এমনকী কখনও কখনও ঘণ্টায় ঘণ্টায় বদলে যাচ্ছে চিত্র। যার জেরে লগ্নিকারীদের দেখা দিয়েছে উদ্বেগ।

Advertisement
সম্পর্কিত সংবাদ