Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন সেনার তথ্য হ্যাক!

আমেরিকা সেনার ব্যক্তিগত তথ্য এখন ইরান ঘনিষ্ট হ্যাকার গ্রুপ হ্যান্ডালারের কাছে। প্রায় দুইহাজারের বেশি সেনার গোপন তথ্য হাতিয়ে নিয়েছে এই হ্যাকার গ্রুপ

মার্কিন সেনার তথ্য হ্যাক!
  • ৩০ এপ্রিল, ২০২৬ ১৬:০৪
Prefer us on Google

ওয়াশিংটন, ৩০ এপ্রিল: মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য এখন ইরান ঘনিষ্ট হ্যাকার গ্রুপ হ্যান্ডালারের কাছে। প্রায় দু'হাজারের বেশি সেনার গোপন তথ্য হাতিয়ে নিয়েছে এই হ্যাকার গ্রুপ। সেই সঙ্গে সেনাদের তথ্য হাতিয়ে সেটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করে তাঁরা। নিজেদের প্রতিবেদনে এমনটাই দাবি করল আমেরিকার এক স্থানীয়  সংবাদমাধ্যম।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সব মিলিয়ে মোট ২,৩৭৯ জন মার্কিন নৌসেনার তথ্য প্রকাশিত হয়েছে। বেশ কিছু দিন আগে এইরকম হ্যাকিংয়ের শিকার হয়েছিলেন আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান কাশ প্যাটেল। অভিযোগ, তাঁর ইমেল আইডি এবং কিছু ছবি প্রকাশ করা হয়েছিল সমাজমাধ্যমে। এই  ঘটনার নেপথ্যে হ্যান্ডালা হ্যাকার নামক এক গ্রুপেরই হাত ছিল বলে দাবি। স্থানীয় সংবাদমাধ্যম মারফত জানা গিয়েছে, উপসাগরীয় দেশগুলিতে মোতায়েন থাকা মার্কিন নৌসেনার একাধিক জনকে গত কয়েকদিন ধরে হোয়টসঅ্যাপে নানা রকমের বার্তা পাঠানো হচ্ছে। বার্তাতে লেখা রয়েছে, তাঁদের উপর নজরদারি চলছে। যোকোনও সময় হামলাও হতে পারে এবং তাঁদের পরিবারের সমস্ত খবর রয়েছে তাঁদের কাছে এমনটাই জানায় তাঁরা।

উল্লেখ্য, আমেরিকা-ইরানের শান্তি আবার ভেস্তে গিয়েছে। এই পরিস্থিতিতে তেহরানের পক্ষ থেকে আবার হামলা চালানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। ইরান প্রত্যাঘাতের কথা বলেছে। এই পরিস্থিতিতে যুদ্ধের আবহ তৈরি হয়েছে পশ্চিম এশিয়ায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ