Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পের হুমকির পরই ইরানে হামলা শুরু আমেরিকার, পাল্টা আক্রমণে তেহেরান

ট্রাম্পের হুমকির পর ইরানে হামলা শুরু করেছে আমেরিকা। পাল্টা আক্রমণে তেহরানও যুক্ত হয়েছে। এই পরিস্থিতি কেন গুরুত্বপূর্ণ? বিস্তারিত পড়ুন।

ট্রাম্পের হুমকির পরই ইরানে হামলা শুরু আমেরিকার, পাল্টা আক্রমণে তেহেরান
  • ১১ জুন, ২০২৬ ১০:০৬
Prefer us on Google

দুবাই, ১১ জুন: আরো অগ্নিগর্ভ হয়ে উঠল পশ্চিম এশিয়ার পরিস্থিতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টার মধ্যে ইরানে নতুন করে হামলা শুরু করল আমেরিকা। সিরিক, মিনাব, বন্দর আব্বাস সহ সেদেশের একাধিক অঞ্চল থেকে তীব্র বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। হামলার আশঙ্কায় রাজধানী তেহরানে সক্রিয় করা হয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম।

Advertisement

হাত গুটিয়ে বসে নেই ইরানও। আক্রমণের পাল্টা জবাব দিতে শুরু করেছে তারাও। জর্ডন, কুয়েত ও বাহারিনে অবস্থিত একাধিক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ডস কর্প (আইআরজিসি)। এর মধ্যে উল্লেখযোগ্য হল জর্ডনের আল-আজরাক এয়ারবেস। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেনা ছাউনি থেকে গোটা পশ্চিম এশিয়ায় মার্কিন বাহিনীর রসদ পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় সময় আজ, বৃহস্পতিবার ভোরে কুয়েত ও বাহারিনে অবস্থিত ১৮টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে আইআরজিসি। ইতিমধ্যে কুয়েত তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
ইরানে নতুন করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বেশ কয়েকটি সামরিক টার্গেটে একযোগে আক্রমণ শুরু করা হয়েছে বলে জানিয়েছে তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পরিপ্রেক্ষিতে যে এই হামলা, তাও জানাতে ভোলেনি মার্কিন সেনা। যদিও ঠিক কোথায় কোথায় হামলা চালানো হয়েছে, তা খোলসা করে জানায়নি তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ