Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬

সংঘে নিষেধাজ্ঞা মার্কিন সংস্থার, সরব বিদেশ মন্ত্রক

আরএসএসের উপর নিষেধাজ্ঞা জারির দাবি তুলেছে আমেরিকার ধর্মীয় স্বাধীনতা বিষয়ক উপদেষ্টা কমিশনের (ইউএসসিআইআরএফ) সদস্যরা।

সংঘে নিষেধাজ্ঞা মার্কিন সংস্থার, সরব বিদেশ মন্ত্রক
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আরএসএসের উপর নিষেধাজ্ঞা জারির দাবি তুলেছে আমেরিকার ধর্মীয় স্বাধীনতা বিষয়ক উপদেষ্টা কমিশনের (ইউএসসিআইআরএফ) সদস্যরা। আরএসএস প্রধান মোহন ভাগবতের অনুষ্ঠানে যাতে কোনো মার্কিন কর্তাব্যক্তি হাজির না থাকেন, সেই আরজিও জানানো হয়েছে। এর জেরে রীতিমতো বিপাকে পড়েছেন সরসংঘচালক। শুক্রবার ওই মার্কিন সংস্থার বিরুদ্ধে সরব হল বিদেশ মন্ত্রক। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘এই ধরনের সংস্থার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এরা পক্ষপাতদুষ্ট। বহুবছর ধরে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কাজ করে চলেছে সংস্থাটি। সমানে ভারত সম্পর্কে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করে চলেছে। এই ধরনের সংস্থা থেকে আমাদের দূরে থাকা উচিত।’

Advertisement

উল্লেখ্য, ২৯ আগস্ট নিউ ইয়র্কে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশনস’  নামের অনুষ্ঠান আয়োজন করেছে আমেরিকান হিন্দুজ ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগস (অ্যাহেড)। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে আরএসএস প্রধানের।

Advertisement
সম্পর্কিত সংবাদ