Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

ভারতের পণ্যে ১০% শুল্ক আমেরিকার

জোর করে শ্রম দ্বারা তৈরি পণ্যের আমদানি বন্ধ! এই পদক্ষেপের অংশ হিসাবে ভারত সহ ১৭টি দেশের পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক চাপাল আমেরিকা।

ভারতের পণ্যে ১০% শুল্ক আমেরিকার
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি:  জোর করে শ্রম দ্বারা তৈরি পণ্যের আমদানি বন্ধ! এই পদক্ষেপের অংশ হিসাবে ভারত সহ ১৭টি দেশের পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক চাপাল আমেরিকা। মোট ৬০টি দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৪৩টি দেশের ক্ষেত্রে ১২.৫ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, দেশগুলি যাতে বলপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি নিষিদ্ধ করার বিষয়টা আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করে, তাই এই পদক্ষেপ। গত ৩ জুন মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারায় প্রস্তাবিত শুল্ক তালিকায় ভারতের জন্য ১২.৫ শতাংশ শুল্কের কথা বলা হয়েছিল। তবে গত ১৪ জুলাই বাণিজ্য নীতি সংশোধন করে বলপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি নিষিদ্ধ করে ভারত। হোয়াইট হাউস জানিয়েছে, ভারতসহ ১৭টি দেশ পণ্যের আমদানি নিষিদ্ধ করতে আইন প্রণয়ন করেছে বা সে বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। সেই কারণেই ভারতের ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক বহাল রাখা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ