Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানের রণতরী ডুবিয়েই বেশি মজা পাচ্ছে মার্কিন বাহিনী! মন্তব্য ট্রাম্পের

পশ্চিম এশিয়ায় ইরান যদি নতুন করে কোনো মার্কিন ও ইজরায়েলি পরিকাঠামোকে নিশানা বানায়, তাহলে তার ফল ভালো হবে না

ইরানের রণতরী ডুবিয়েই বেশি মজা পাচ্ছে মার্কিন বাহিনী! মন্তব্য ট্রাম্পের
  • ১১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: পশ্চিম এশিয়ায় ইরান যদি নতুন করে কোনো মার্কিন ও ইজরায়েলি পরিকাঠামোকে নিশানা বানায়, তাহলে তার ফল ভালো হবে না। তেহরান বিন্দুমাত্র ‘চালাকি’র চেষ্টা করলে হরমুজ প্রণালীর দখল নেবে আমেরিকা। যুদ্ধের জেরে জ্বালানি সংকটের আবহে ইরানকে এভাবেই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর মার্কিন সামরিক কর্তাদের উদ্ধৃত করে তাঁর ইঙ্গিতবাহী মন্তব্য, ইরানের যুদ্ধজাহাজগুলি সমুদ্রে ডুবিয়েই বেশি মজা পাচ্ছেন মার্কিন সেনা আধিকারিকরা! 

Advertisement

কৌশলগত কারণে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। কারণ এই প্রণালী হয়েই গোটা বিশ্বের ২০ শতাংশ জ্বালানি সরবরাহ চলে। সেই অবরুদ্ধ হয়ে পড়ায় জ্বালানির দাম আকাশছোঁয়া হয়ে পড়েছে। এছাড়া পশ্চিম এশিয়ার দেশগুলিতে তেল ও জ্বালানি পরিকাঠামোও ইরানের মিসাইল ও ড্রোন হামলার মুখে পড়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। হরমুজেও ইরানি হামলার মুখে পড়েছে তেলবাহী একাধিক জাহাজ। এর ফলে সব মিলিয়ে অন্তত সাত নাবিকের মৃত্যুও হয়েছে। অস্থিরতা বজায় থাকায় ওই অঞ্চলে আটকে পড়েছে জ্বালানীবাহী বহু জাহাজ। সেই আবহেই এবার ইরানের হাত থেকে হরমুজ প্রণালীর দখল ছিনিয়ে নেওয়ার হুমকি দিলেন ট্রাম্প।
শুধু হরমুজ প্রণালী দখলের হুঁশিয়ারিই নয়, মার্কিন হামলায় ইরানের নৌবাহিনী কতটা ক্ষতির মুখে পড়েছে তার খতিয়ানও দেন ট্রাম্প। সোমবার ওয়াশিংটনে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের এক জমায়েতে মার্কিন প্রেসিডেন্টের দাবি, মার্কিন নেভি এখনও পর্যন্ত ইরানের নৌবাহিনীর সেরা ৪৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছে। এরপরই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আচ্ছা ইরানের জাহাজগুলি না ডুবিয়ে সেগুলি দখল করে আমরা ব্যবহার করতে পারি না? মার্কিন সেনা আধিকারিকরা আমাকে বলেছেন, ইরানের জাহাজগুলি সমুদ্রে ডুবিয়েই বেশি মজা!   

Advertisement
সম্পর্কিত সংবাদ