Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ফ্ল্যাটের ছাদে প্রস্রাব, আক্রান্ত কলকাতা পুলিশের এএসআই

দোল খেলার পর ফ্ল্যাটের ছাদে প্রস্রাব করছিলেন এক আবাসিক। তিনি কলকাতা পুলিশের এএসআই পদে কর্মরত। অভিযোগ, পাশের ফ্ল্যাট থেকে এসে বেশ কয়েকজন তাঁর উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে।

ফ্ল্যাটের ছাদে প্রস্রাব, আক্রান্ত  কলকাতা পুলিশের এএসআই
  • ৫ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: দোল খেলার পর ফ্ল্যাটের ছাদে প্রস্রাব করছিলেন এক আবাসিক। তিনি কলকাতা পুলিশের এএসআই পদে কর্মরত। অভিযোগ, পাশের ফ্ল্যাট থেকে এসে বেশ কয়েকজন তাঁর উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। এক মহিলাও আক্রান্ত হয়েছেন। ঘটনার জেরে বেলঘরিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে, রহড়ায় হোলির শুভেচ্ছা জানানো নিয়ে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ায়।

Advertisement

কামারহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বেলঘরিয়া নিউ বাসুদেবপুর রোড রয়েছে বজরং আবাসন। সেখানে ১২টি পরিবার থাকে। পাশেই অন্য একটি আবাসন রয়েছে। মঙ্গলবার দুপুরে বজরং আবাসনের ছাদে দোল খেলার আয়োজন হয়েছিল। কলকাতা পুলিশের এএসআই পার্থ দে ওই আবাসনে থাকেন। দুপুরে ছাদে দোল খেলতে গিয়ে তিনি ছাদের কোনে প্রস্রাব করতে যান। পাশের ফ্ল্যাটের ছাদেও দোল খেলা চলছিল। অভিযোগ, ‘মদ্যপ’ যুবকরা ছাদে প্রস্রাব করা নিয়ে প্রতিবাদ করেন। এনিয়ে কথা কাটাকাটি শুরু হয়। যুবকরা বজরং আবাসনে এসে এক মহিলাকে মারধরের পাশাপাশি পার্থবাবুকেও বেধড়ক মারধর করে। পার্থবাবু বলেন, আমাদের ছাদে প্রস্রাব করার ব্যবস্থা রয়েছে। তা সত্ত্বেও পাশের ফ্ল্যাটের ছাদ থেকে এসে ওরা ঝামেলা বাধায়। বেলঘরিয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। 
অন্যদিকে, রহড়া থানার পাতুলিয়া গভর্নমেন্ট কলোনির বাসিন্দা সঞ্জীব দত্ত। মঙ্গলবার দুপুরে তিনি আবাসন লাগোয়া দোকানে গিয়েছিলেন। রাস্তায় ‘হ্যাপি হোলি’ বলে শুভেচ্ছা জানাচ্ছিলেন। এইভাবে শুভেচ্ছা জানানো নিয়ে প্রতিবাদ করেন কয়েকজন। যা শুনে আকাশ থেকে পড়েন সঞ্জীবাবু। দু’চার কথার মধ্যে অভিযুক্তরা সঞ্জীববাবুর মাথায় লোহার রড নিয়ে আঘাত করে ও বেধড়ক মারধর করে। তিনি রাস্তায় পড়ে জ্ঞান হারান। স্থানীয়র তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাঁর মাথায় সেলাই করতে হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ