Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

সেপ্টেম্বরের আগে ইপিএফে ইউপিআই চালু নয়: কেন্দ্র

ইউপিআই এবং এটিএম কার্ডের মাধ্যমে পিএফের টাকা তোলার ব্যবস্থা চালু হতে আরও অন্তত এক মাস সময় লাগবে। সাফ জানিয়ে দিয়েছে শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)।

সেপ্টেম্বরের আগে ইপিএফে ইউপিআই চালু নয়: কেন্দ্র
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইউপিআই এবং এটিএম কার্ডের মাধ্যমে পিএফের টাকা তোলার ব্যবস্থা চালু হতে আরও অন্তত এক মাস সময় লাগবে। সাফ জানিয়ে দিয়েছে শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)। জানা যাচ্ছে যে, ক্লেম সেটলমেন্টের জন্য আবেদন করা যাবে একমাত্র ‘ভীম’ অ্যাপের মাধ্যমেই। টাকা তোলার আবেদন যদি গৃহীত হয়, তাহলে ইউপিআই লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে পিএফের টাকা। ইপিএফওর পক্ষ থেকে একথা জানানো হয়েছে। দিল্লিতে একটি বাণিজ্য সভার অনুষ্ঠানে যোগ দিয়েছিল ইপিএফও। সেখানেই এসংক্রান্ত বিষয় স্পষ্ট করা হয়েছে। ইতিপূর্বেই ইপিএফওর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, ব্যাঙ্কের এটিএম কার্ড এবং ইউপিআই পরিষেবার মাধ্যমে সহজেই পিএফ তহবিলের সঞ্চিত অর্থ শর্তসাপেক্ষে তুলতে পারবেন সাধারণ গ্রাহকরা। কিন্তু সেই ঘোষণার পর প্রায় বছর ঘুরে গিয়েছে। এখনো পর্যন্ত মোদি সরকার জানাতে পারেনি যে, ঠিক কবে এই পরিষেবা চালু করা হবে। ইপিএফওর মন্তব্যে স্পষ্ট হল, সাধারণ গ্রাহকদের অপেক্ষার পালা আরও দীর্ঘ হতে চলেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ