Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইউপিআই: নগদ, কার্ড পেমেন্টে ফিরতে তৈরি ৭৬ শতাংশ মানুষ, ‘নো ইউপিআই দিবস’ প্রতিবাদ কর্মসূচি বাতিল

২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে ১৫ অক্টোবরের পর থেকে ০.৪ শতাংশ করে বাড়তি টাকা কাটা হবে। সেই টাকা অবশ্য গ্রাহকের পকেট থেকে যাবে না। তা দিতে হবে ব্যবসায়ীদের।

ইউপিআই: নগদ, কার্ড পেমেন্টে  ফিরতে তৈরি ৭৬ শতাংশ মানুষ, ‘নো ইউপিআই দিবস’ প্রতিবাদ কর্মসূচি বাতিল
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে ১৫ অক্টোবরের পর থেকে ০.৪ শতাংশ করে বাড়তি টাকা কাটা হবে। সেই টাকা অবশ্য গ্রাহকের পকেট থেকে যাবে না। তা দিতে হবে ব্যবসায়ীদের। কেন্দ্রের এই ঘোষণার পরেই শুরু হয়েছে বিতর্ক। ২ অক্টোবর ‘নো ইউপিআই দিবস’-এরও ডাক দিয়েছিল অল ইন্ডিয়া মোবাইল রিটেলার অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটরস ফেডারেশন। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকের পর ওই দুই সংগঠনের তরফে প্রতিবাদ কর্মসূচি বাতিল করা হয়েছে। কিন্তু সাধারণ গ্রাহকরা কী চাইছেন? তা নিয়ে সমীক্ষা চালিয়েছে ‘লোকাল সার্কেল’।

Advertisement

দেশের ২৯১টি জেলার ৬৭ হাজার মানুষের মধ্যে লোকাল সার্কেল সমীক্ষা চালিয়েছে। তাঁদের মধ্যে ৭৬ শতাংশ জানাচ্ছেন, ইউপিআই লেনদেনে টাকা কেটে নেওয়া শুরু হলে, তাঁরা নগদ বা ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারের রাস্তায় হাঁটবেন। এক্ষেত্রে তাঁদের খুব বেশি সমস্যা হবে না।  যদিও ১৪ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা ইউপিআই লেনদেন করবেন। যদি ব্যবসায়ীরা তাঁদের থেকে বাড়তি টাকা চান, তাতেও আপত্তি নেই এই ১৪ শতাংশের।

Advertisement
সম্পর্কিত সংবাদ