Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬

অসম-অরুণাচল সীমানায় অশান্তি

জমি জবরদখলের অভিযোগ ঘিরে বিবাদ। বৃহস্পতিবার তা নিয়ে নতুন করে উত্তপ্ত হল অসম-অরুণাচল প্রদেশ সীমানা।

অসম-অরুণাচল সীমানায় অশান্তি
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

উত্তর লখিমপুর (অসম): জমি জবরদখলের অভিযোগ ঘিরে বিবাদ। বৃহস্পতিবার তা নিয়ে নতুন করে উত্তপ্ত হল অসম-অরুণাচল প্রদেশ সীমানা। দুই রাজ্যের বিক্ষোভকারীদের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটল অরুণাচল সীমানা লাগোয়া অসমের ধেমাজি জেলায়। বিক্ষোভকারী জনতাকে নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালায় অরুণাচল পুলিশ। অরুণাচলের বিরুদ্ধে অসমের বিক্ষোভকারীদের ডাকা অনির্দিষ্টকালের অর্থনৈতিক অবরোধ দ্বিতীয় দিনে পড়েছে। গত সোমবার অরুণাচলের ভূখণ্ড থেকে চালানো গুলিতে অসমে ১২ আদিবাসী জখম হন বলে অভিযোগ। তারই প্রতিবাদে বুধবার থেকে অবরোধ চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ