Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সুদানের যুবকের ছুরি হামলা ঘিরে অশান্তি, অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তপ্ত বেলফাস্ট, ঘরছাড়া বহু পরিবার

বেলফাস্টে সুদানের যুবকের ছুরি হামলার পর অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তেজনা। পুলিশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। বিস্তারিত পড়ুন।

সুদানের যুবকের ছুরি হামলা ঘিরে অশান্তি, অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তপ্ত বেলফাস্ট, ঘরছাড়া বহু পরিবার
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: অভিবাসন বিরোধী বিক্ষোভের আগুনে পুড়ছে উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট। নৃশংস ছুরি হামলাকে কেন্দ্র করে মারাত্মক আকার ধারণ করেছে অশান্তি। ঘটনায় ইতিমধ্যে সুদানের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, একজনের গলা কাটার চেষ্টা করছিল সে। হামলার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রাস্তায় নেমে পড়ে কয়েকশো মানুষ। অধিকাংশের মুখ ঢাকা ছিল। একাধিক বাড়ি, বাস, গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সূত্রের খবর, মূলত কৃষ্ণাঙ্গদের উপরেই হামলা চালানো হয়। আতঙ্কের জেরে ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বহু অভিবাসী পরিবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে পুলিশ। ছুরি হামলার তীব্র নিন্দা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল বলেন, ‘মুখোশ পড়ে বাড়িতে বাড়িতে আগুন ধরাচ্ছে কয়েকজন দুষ্কৃতী। এটা কাপুরুষতা ছাড়া আর কিছুই নয়। পৃথিবীর কোনো প্রান্তেই বর্ণ বিদ্বেষ ও হিংসা মেনে নেওয়া যায় না।’ 

Advertisement

পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে উত্তর বেলফাস্টের কিনার্ড অ্যাভিনিউয়ে ৪০ বছর বয়সের এক ব্যক্তির উপর ছুরি নিয়ে হামলা চালানো হয়। মাথা, চোখ, মুখ, ঘাড় ও পিঠে আঘাত পেয়েছেন তিনি। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। জানা গিয়েছে, ২০২৩ সালে প্যারিস ও ডাবলিন হয়ে ব্রিটেনে এসেছিল অভিযুক্ত। পারমিট অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত ব্রিটেনে বসবাসের অনুমতি পেয়েছিল সে। 
এদিকে হামলার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিক্ষোভের ডাক দেয় একাধিক অভিবাসন বিরোধী গোষ্ঠী। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ