Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে জলপাইগুড়িতে চাঞ্চল্য

যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে জলপাইগুড়িতে চাঞ্চল্য
  • ২৯ এপ্রিল, ২০২৫ ১৯:০৪
Prefer us on Google

জলপাইগুড়ি: তিন দিন নিখোঁজ থাকার পরে অবশেষে নিজের ফ্ল্যাটেই উদ্ধার হল এক ব্যক্তির দেহ। যার জেরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি শহরে।

Advertisement

মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি শহরের মিউনিসিপ্যালিটি মার্কেট সংলগ্ন এলাকার একটি আবাসন থেকে উজ্জ্বল বণিক (৫৫) নামে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। আবাসনের নীচেই একটি পানের দোকান ছিল তাঁর। এদিন দুর্গন্ধ পান ওই আবাসনের বাসিন্দারা। দরজা ভেঙে দেখা যায়, ওই ব্যক্তির দেহ ঝুলছে। ঘটনার খবর পেয়েই চলে আসেন উজ্জ্বল বণিকের দাদা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিস। দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় তারা। এটি আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ