Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

জেলে বন্দির অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য

কালনা মহকুমার সংশোধনাগারে বন্দি থাকা বিচারাধীন এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম বিশ্বজিৎ দাস (৪৭)। বাড়ি হুগলি জেলার ত্রিবেণী।

জেলে বন্দির অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য
  • ২২ আগস্ট, ২০২৬ ১৭:০৮
Prefer us on Google

কালনা মহকুমার সংশোধনাগারে বন্দি থাকা বিচারাধীন এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম বিশ্বজিৎ দাস (৪৭)। বাড়ি হুগলি জেলার ত্রিবেণী। পূর্বস্থলী থানার একটি মামলায় তিনি কালনা মহকুমা সংশোধনাগারে বিচারাধীন ছিলেন। অসুস্থ বোধ করায় শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁকে কালনা সুপার স্পেশালিটি  হাসপাতালে আনা হয়। ইমারজেন্সিতে দেখার পর মেডিসিন ওয়ার্ডে পাঠানো হলেও শেষরক্ষা হয়নি। সেখানে কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ