Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

লাইসেন্সহীন হিমঘর! আলু মজুত বন্ধে বিপাকে কৃষকরা

সোমবার ময়নাগুড়ি ব্লকের পূর্ব শিশুয়াবাড়ি এলাকায় লাইসেন্স ছাড়া হিমঘরে আলু মজুতের অভিযোগে পুলিশ হিমঘরে আলু প্রবেশ বন্ধ করে দিল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

লাইসেন্সহীন হিমঘর! আলু মজুত বন্ধে বিপাকে কৃষকরা
  • ২০ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: সোমবার ময়নাগুড়ি ব্লকের পূর্ব শিশুয়াবাড়ি এলাকায় লাইসেন্স ছাড়া হিমঘরে আলু মজুতের অভিযোগে পুলিশ হিমঘরে আলু প্রবেশ বন্ধ করে দিল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিপাকে পড়েন বহু কৃষক। স্থানীয় কৃষকদের অভিযোগ, হিমঘর কর্তৃপক্ষ তাদের আগেই বন্ড প্রদান করেছিল এবং নির্দিষ্ট এই দিনেই আর্থাত্ আজ সোমবার আলু সংরক্ষণের তারিখ নির্ধারিত করেছিল। সেই অনুযায়ী দূর দূরান্ত থেকে আলু নিয়ে হিমঘরে পৌঁছান বহু কৃষক। কিন্তু সেখানে এসে জানতে পারেন, হিমঘরের বৈধ লাইসেন্স নেই। ফলে হঠাৎ করেই আলু রাখা বন্ধ হয়ে যায়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। তাঁদের দাবি, এই পরিস্থিতির সম্পূর্ণ দায় হিমঘর মালিকের। হিমঘরের মালিক সঞ্জয় ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, লাইসেন্স রয়েছে, তবে তা এই মুহূর্তে তাঁর কাছে নেই। তিনি হোয়াটসঅ্যাপে লাইসেন্সের কপি পাঠানোর কথা বললেও শেষ পর্যন্ত তা পাঠাতে পারেননি। 

Advertisement

অন্যদিকে, মার্কেটিং দপ্তরের আধিকারিক দেবাঞ্জন পালিত জানান, হিমঘরের পক্ষ থেকে লাইসেন্সের জন্য সম্প্রতি আবেদন করা হয়েছে মাত্র। ফলে লাইসেন্স সংক্রান্ত জটিলতাই এই সমস্যার মূল কারণ বলে মনে করা হচ্ছে। ঘটনায় প্রশাসনের ভূমিকা ও হিমঘর কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কৃষকদের ক্ষতি কীভাবে পূরণ হবে, তা নিয়েও উদ্বেগ বাড়ছে এলাকায়। 

সম্পর্কিত সংবাদ