Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পলিটিক্যাল থ্রিলার প্রযোজনায় একতা

এবার রাজনৈতিক থ্রিলার প্রযোজনা করতে চলেছেন প্রযোজক একতা কাপুর। পরিচালকের দায়িত্বে থাকছেন পরিচালক বিষ্ণু বর্ধন

পলিটিক্যাল থ্রিলার প্রযোজনায় একতা
  • ২৫ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

এবার রাজনৈতিক থ্রিলার প্রযোজনা করতে চলেছেন প্রযোজক একতা কাপুর। পরিচালকের দায়িত্বে থাকছেন পরিচালক বিষ্ণু বর্ধন। ‘শেরশাহ’ ছবির হাত ধরে বলিউডে হাতেখড়ি হয়েছিল বিষ্ণুর। সে ছবি দর্শক মহলে দারুণ সাড়া ফেলে। একতার প্রযোজনায় পরবর্তী বলিউড প্রজেক্টে কাজ করতে পেরে খুশি পরিচালক। একতার পাশাপাশি এই প্রজেক্টটির সহ প্রযোজক তনুজ গর্গ ও অতুল কাসবেকার। যদিও ছবির কাস্টিং এখনো চূড়ান্ত নয়। সূত্রের খবর, বলি পাড়ার নামজাদা তারকারা কাজ করবেন এই প্রজেক্টে। ইতিমধ্যে প্রস্তাব গিয়েছে অভিনেতা-অভিনেত্রীদের কাছে। তাঁরা রাজি হলেই ছবির নাম ও কাস্ট ঘোষণা করা হবে নির্মাতাদের তরফে। ইতিমধ্যে চিত্রনাট্য লেখার কাজ চূড়ান্ত হয়েছে। শ্যুটিং শুরু হতে পারে চলতি বছর আগস্ট থেকে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ