Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আজ ছাংতেদের সামনে তাজিকিস্তান

আজ তাজিকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় প্রীতি ম্যাচে নামছে ভারত। সম্মানের জন্য জেতা জরুরি। খালিদ জামিলের দল ঘুরে দাঁড়াতে মরিয়া। বিস্তারিত পড়ুন।

আজ ছাংতেদের সামনে তাজিকিস্তান
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইউনিটি কাপের দু’টি ম্যাচে হারের পর তাজিকিস্তানের বিরুদ্ধে প্রথম প্রীতি ম্যাচেও ব্যর্থ ভারত। সেই ধাক্কা সামলে মঙ্গলবার তাজিকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ প্রীতি ম্যাচে নামছে খালিদ জামিল ব্রিগেড। সম্মানের সঙ্গে দেশে ফিরতে হলে এই ম্যাচ জেতা ছাড়া উপায় নেই ভারতীয় কোচের। 

Advertisement

উল্লেখ্য, গত বছর কাফা নেশনস কাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে এই তাজিকিস্তানকে ২-১ গোলে হারিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু প্রীতি ম্যাচের প্রথম খেলায় রক্ষণের গাফিলতি ও সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে ছাংতে, বিক্রমপ্রতাপদের। মঙ্গলবার ঘুরে দাঁড়াতে মরিয়া খালিদ ব্রিগেড। তবে সন্দেশ ঝিংগানের ফিটনেসের সমস্যা ভাবাচ্ছে থিঙ্কট্যাঙ্ককে। পাশাপাশি চোটের কারণে অনুপস্থিত রায়ান উইলিয়ামস। আপফ্রন্টে তাঁর অভাব ঢাকার চ্যালেঞ্জ রয়েছে ভারতীয় কোচের সামনে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ