


নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপের প্রথম জয় পেল সংযুক্ত আরব আমিরশাহি। শুক্রবার কোটলায় তারা ৫ উইকেটে হারাল কানাডাকে। প্রথমে ব্যাট করে কানাডা ৭ উইকেটে তোলে ১৫০। হর্ষ থাকের (৫০) ও নবনীত ঢালিওয়াল (৩৪) রান পান। জুনেইদ সিদ্দিকি নেন ৫ উইকেট। জবাবে আমিরশাহি ১৯.৪ ওভারে লক্ষ্যে পৌঁছায় (১৫১-৫)। আরাংশ শর্মা (অপরাজিত ৭৪), সোহেব খান (৫১) অর্ধশতরান করেন।
চেন্নাইয়ে অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে ৯৩ রানে হারাল আমেরিকা। চলতি বিশ্বকাপে এটাই তাদের প্রথম জয়। চিপকে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯৬ তোলে আমেরিকা। সাইতেজা মুক্কামাল্লা (৭৯), শুভম রঞ্জনে (৪৮) দলকে টানেন। বাস ডি’লিড নেন ৩ উইকেট। জবাবে ১৫.৫ ওভারে নেদারল্যান্ডস থামে ১০৩ রানে। দলের সর্বাধিক রান বাস ডি’লিডের ২৩। বল হাতে নজর কাড়েন হরমিত সিং (৪-২১) ও শ্যাডলি (৩-২১)। দুই দলেরই ৩ ম্যাচ খেলে সংগ্রহ করেছে ২ পয়েন্ট।