নয়াদিল্লি: সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরে শামিল হওয়ার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অটওয়ালে। একইসঙ্গে তাঁর প্রস্তাব, ‘ডঃ বাবসাহেব আম্বেদকরের স্বপ্নপূরণ’ করতে চাইলে তাদের দলে যোগদান করুন দিপকে। কেন্দ্রের এনডিএ সরকারের শরিক অটওয়ালের রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (এ)। সোমবার সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় অভিজিৎ দিপকে আম্বেদকরপন্থী। বয়সে নবীন হওয়ার পাশাপাশি তিনি যথেষ্ট সক্রিয়। তাঁর রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (এ)-তে যোগদানের কথা ভাবা উচিত।’ এখানেই না থেমে অটওয়ালে বলেন, ‘কেউ ভুল করলে তার শাস্তি পাওয়া উচিত। এটাই মনে করে আমাদের সরকার। সেই কারণেই দীপকের শাসকজোটে শামিল হওয়া উচিত।’ যদিও কেন্দ্রীয় মন্ত্রীর প্রস্তাবের কোনো জবাব দেননি অভিজিৎ।



