আগামীকাল  কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
  • ১৬ অক্টোবর, ২০২৬ ১৯:০৮
Prefer us on Google

আগামীকাল, শনিবার রাত ৮টা ১০ মিনিটে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে যাবেন আলিপুরে। পরেরদিন অর্থাৎ রবিবার সকাল ১১টা ১০ মিনিটে পৌঁছবেন বেলুড় মঠে। সেখান থেকে যাবেন হাওড়ার দেশবন্ধু ক্লাবের দুর্গা পুজোর প্যান্ডেলে। ১২টা ২৫ মিনিটে যাবেন আলিপুরে। দুপুরের মধ্যাহ্নভোজের পর দেড়টা নাগাদ যাবেন চেতলার ২৪ পল্লি দুর্গা পুজোর প্যান্ডেলে। দুপুর ২টোয় পৌঁছবেন শোভাবাজার রাজবাড়ি। ২টো ৩০ মিনিটে যাবেন শ্রীভূমির পুজো মণ্ডপে। এরপর দুপুর ৩টের সময় পৌঁছবেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে রওনা দেবেন দিল্লির উদ্দেশে। 

Advertisement