Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কল্যাণীতে উন্নতমানের নারকেল চারার নার্সারি গড়ে তুলেছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক

কল্যাণীর কৃষিবিজ্ঞান কেন্দ্রে গড়ে উঠেছে উন্নত প্রজাতির নারকেল চারার নার্সারি। ভারত সরকারের কৃষি মন্ত্রকের অধীনস্থ ‘নারিকেল উন্নয়ন পর্ষদ’-এর সহায়তায় এই নার্সারি তৈরি হয়েছে।

কল্যাণীতে উন্নতমানের নারকেল চারার নার্সারি গড়ে তুলেছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্বপ্রতিনিধি, রানাঘাট: কল্যাণীর কৃষিবিজ্ঞান কেন্দ্রে গড়ে উঠেছে উন্নত প্রজাতির নারকেল চারার নার্সারি। ভারত সরকারের কৃষি মন্ত্রকের অধীনস্থ ‘নারিকেল উন্নয়ন পর্ষদ’-এর সহায়তায় এই নার্সারি তৈরি হয়েছে। এখান থেকে স্বল্প মূল্যে নারকেল গাছের চারা কিনতে পারবেন নদীয়া জেলার চাষিরা। ‘নারিকেল উন্নয়ন পর্ষদ’-এর বিশেষ শর্তের আওতায় এলে মিলবে আর্থিক সহায়তাও। 

Advertisement

কল্যাণীতে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউটের পূর্ব ভারতের আঞ্চলিক কেন্দ্র চত্বরে গড়ে ওঠা কৃষিবিজ্ঞান কেন্দ্র নিজস্ব নারকেল চারার নার্সারি গড়ে তুলতে উদ্যোগ নিয়েছিল। সেই সূত্রে সম্প্রতি ভারত সরকারের নারিকেল উন্নয়ন পর্ষদের কলকাতা কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর অমিয় দেবনাথ, হর্টিকালচারের ডেপুটি ডিরেক্টর কৃষ্ণনগর অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লিডিয়া মোচারি,পর্ষদের উন্নয়ন আধিকারিক শ্রীতমা বিশ্বাস সহ পদস্থ কর্তারা যৌথ পর্যবেক্ষণ করে গিয়েছিলেন এই কৃষি বিজ্ঞান কেন্দ্র। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কৃষিবিজ্ঞান কেন্দ্র এবং নারিকেল উন্নয়ন পর্ষদের যৌথ উদ্যোগে গড়ে তোলা হয় প্রায় ২৫ হাজার নারকেল চারার এই বিরাট নার্সারি। উন্নতমানের এই চারাগুলি আনা হয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে। নদীয়া জেলায় নারকেল চাষ বাড়ানোই এই যৌথ উদ্যোগের লক্ষ্য। কৃষিবিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট সঞ্জয়কুমার রায় বলেন, আমরা কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের স্বীকৃত উদ্যান থেকে এই চারা আনতে পেরেছি। প্রায় ১৮ হাজার কৃষকের মধ্যে এই চারা বন্টন করা যাবে। এতে নদীয়া জেলায় নারকেল চাষ অনেকটাই বাড়বে। জেলার ১৫ থেকে ১৬টি গ্রামের প্রতিটিতে এক হাজার করে চারা পৌঁছে দেওয়া হবে। চারা পিছু মাত্র ৬০টাকায়তা কিনতে পারবেন চাষিরা। তবে কোনও চাষি যদি পাঁচটির বেশি চারা একসঙ্গে নেন, তাহলে কিছু সরকারি সহায়তা পাবেন। সেটি অবশ্য নারিকেল উন্নয়ন পরিষদের মাধ্যমেই আসবে। 
কৃষি বিজ্ঞান কেন্দ্র সূত্রের খবর, নদীয়া জেলার ৯টি ব্লকে এই কাজ চলবে। সেই তালিকায় রয়েছে চাকদহ, রানাঘাট ১, কৃষ্ণনগর ১ ও ২, শান্তিপুর, নবদ্বীপ, নাকাশিপাড়া, তেহট্ট ২ এবং কালীগঞ্জ। আগামী দিনে এই সমস্ত ব্লকগুলিতে ‘কোকোনাট ভিলেজ’ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। নারিকেল উন্নয়ন পর্ষদ কলকাতা কেন্দ্রের তরফে উন্নয়ন আধিকারিক শ্রীতমা বিশ্বাস বলেন, আমরা কৃষক বন্ধুদের সবসময় এটাই সুপারিশ করে থাকি যে, সরকারিভাবে শংসিত নারকেলের চারাই যেন তাঁরা কেনেন। কারণ অনলাইনে বা বাজারে শংসাপত্র ছাড়াই আজকাল চারা বিক্রি হচ্ছে। কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং নারিকেল উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত এই শংসিত আঞ্চলিক নারকেল নার্সারি থেকে নদীয়া জেলা ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষরা উপকৃত হবেন আশা 
রাখি। -

Advertisement
সম্পর্কিত সংবাদ