Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে আগামী ছ’মাসের মধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি: মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গে আগামী ছ’মাসের মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর হবে। রবিবার বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্যে আগামী ছ’মাসের মধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি: মুখ্যমন্ত্রী
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে আগামী ছ’মাসের মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর হবে। রবিবার বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ইউসিসি চালু হলে ‘লাভ জিহাদ’, ‘ল্যান্ড জিহাদ’ ও ধর্মান্তরণ বন্ধ হবে। রামজন্মভূমি আন্দোলনের অন্যতম পুরোধা তথা ভিএইচপির প্রাক্তন শীর্ষ নেতা অশোক সিংঘলের জন্মশতবর্ষ পালন অনুষ্ঠানে গিয়েছিলেন শুভেন্দুবাবু। আলিপুরের উত্তীর্ণ সভাকক্ষে দাঁড়িয়ে শুভেন্দুর হুংকার, আমি যতদিন মুখ্যমন্ত্রী থাকব, সাধু-সন্ত-ধর্মপ্রচারকদের অপমান বরদাস্ত করব না। ‘গেরুয়া’ শব্দের অন্তর্নিহিত ভাব ও মমার্থকে আক্রমণ করতে দেওয়া হবে না। রাষ্ট্র-বিরোধী কোনো কাজ এই সরকার হতে দেবে না। পূর্বতন সরকার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন কার্যত তুলোধোনা করেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, গত কয়েকবছরে ধর্ম দেখে অত্যাচার করা হয়েছে হিন্দুদের উপর। মোথাবাড়ি, বেলডাঙা, সামশেরগঞ্জ, মহেশতলাসহ বিভিন্ন স্থানে হিন্দুনিপীড়নের ঘটনারও উল্লেখ করেন তিনি। তৎকালীন বিরোধী দলনেতা হিসাবে নিজের রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে প্রতি ক্ষেত্রেই তিনি তীব্র প্রতিবাদ করেছিলেন। এমনই দাবি আজকের মুখ্যমন্ত্রীর। বাংলার নবগঠিত সনাতনী সরকারের ‘মুখিয়া’ রাজ্যবাসীকে মন খুলে গীতা পাঠ ও মা তুলসীর আরাধনা করার আহ্বান জানান। পাশাপাশি গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার জন্য তাঁর প্রশাসন তৎপর বলেও জানান শুভেন্দু। তাঁর দাবি, বাংলায় প্রথম বিজেপি সরকার হওয়ার পর এবছর রামনবমীতে দেড় কোটি মানুষ রাস্তায় নেমেছিলেন। এবার এখানে ৩০ হাজারের বেশি গণেশ পুজো হয়েছে বলেও জানান তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ