Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতি: ‘মিথ্যা’ ভাষণ রাজনাথের, প্রতিবাদ তৃণমূলের

রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ উঠেছে বারবার। ভুল তথ্য নিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা বিজেপির নতুন নয়

দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতি: ‘মিথ্যা’ ভাষণ রাজনাথের, প্রতিবাদ তৃণমূলের
  • ৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ উঠেছে বারবার। ভুল তথ্য নিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা বিজেপির নতুন নয়। এই প্রসঙ্গে একাধিকবার সরব হয়েছে তৃণমূল। এবার বিধানসভা নির্বাচনের মনোনয়ন পর্বে বারাকপুরে এসে দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতি নিয়ে মিথ্যা ভাষণের অভিযোগ উঠল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে। তিনি বলেন, মমতা দিদি দুর্গাপুজো করতে বাধা দেন। বিসর্জনেও বাধা দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ইউনেস্কো দুর্গাপুজোকে সম্মান দিয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় এলে বাংলায় দুর্গাপুজো আরও ভালো করে হবে। তাঁর এই বক্তব্যের পর জলঘোলা শুরু হয়। রাজনাথের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল। দমদম বারাকপুর জেলা তৃণমূলের সভাপতি পার্থ ভৌমিক বলেন, ভোট এলেই বহিরাগতরা আসেন। বর্গি আসার মত। বাংলার মানুষ জানে, দুর্গাপুজোকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর জন্যই ইউনেস্কো সম্মান দিয়েছে। রাজনাথ সিংয়ের মিথ্য দাবি শুনে মানুষ হাসছে।

Advertisement

মঙ্গলবার বারাকপুরে দলীয় প্রার্থীদের সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে এসে পাকিস্তানকেও হুঁশিয়ারি দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের কলকাতাকে আক্রমণ প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, ৫৫ বছর আগের কথা মনে রাখা উচিত পাকিস্তানের। ওদের ভাবা উচিত, কি করে দু টুকরো হয়েছিল। আবার কিছু চেষ্টা হলে, পরিণতি কি হবে সেটা ওরাই বুঝতে পারবে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রীর কথায় বারবার বঙ্কিমচন্দ্রের নাম ঘুরে ফিরে এসেছে। এসেছে বন্দে মাতরম প্রসঙ্গ। লেখকের বাড়ি ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কথাও বলেন। 
এদিন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে বারাকপুর স্টেশনের সামনের সভা মঞ্চে আসেন রাজনাথ। তাঁর হাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং নৈহাটির বড়মার ছবি তুলে দেওয়া হয়। পরে প্রার্থীদের সঙ্গে নিয়ে রোড শো করেন প্রতিরক্ষা মন্ত্রী। রোড শোয়ের জন্য বারাকপুর শহরের অত্যন্ত ব্যস্ততম এস এন ব্যানার্জি রোড রীতিমতো স্তব্ধ হয়ে যায়। সমস্ত দোকানপাট বন্ধ ছিল। চরম দুর্ভোগে পড়তে হয় পথ চলতি মানুষকে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ