Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

অখণ্ড কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, দাবি রাষ্ট্রদূতের

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে ক্রমেই বাড়ছে উত্তেজনা। তার মধ্যেই অখণ্ড কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে সাফ জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কাটরা।

অখণ্ড কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, দাবি রাষ্ট্রদূতের
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে ক্রমেই বাড়ছে উত্তেজনা। তার মধ্যেই অখণ্ড কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলে সাফ জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কাটরা।

Advertisement

ঘটনার সূত্রপাত এক সাক্ষাৎকারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ চলছে লাইভ ইন্টারভিউ। আলোচনার মধ্যেই আচমকাই কাশ্মীরকে ‘ভারত অধিকৃত’ বলে মন্তব্য করে বসেন চ্যানেলের অ্যাঙ্কর উলফ ব্লিজার। মুহূর্তে তাঁকে থামিয়ে দেন বিনয়। জানান, সমগ্র জম্মু ও কাশ্মীরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। একমাত্র পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দিলেই সমস্যার সমাধান হতে পারে। 
দুই দেশের মধ্যে চলা এই পরিস্থিতি নিয়ে শুক্রবার অবস্থান স্পষ্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে চলা লড়াই বন্ধ করতে সরাসরি কোনও হস্তক্ষেপ করবেন না বলে জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। তিনি বলেন, দিল্লি ও ইসলামাবাদের মধ্যে চলা এই দ্বন্দ্বের সঙ্গে আমেরিকার কোনও সম্পর্ক নেই। উত্তেজনা প্রশমনে শুধুমাত্র বার্তা দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমরা অস্ত্র নামিয়ে রাখতে বলতে পারি না। সুতরাং আমাদের কূটনৈতিক চেষ্টা চালিয়ে যেতে হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ