Bartaman Logo
৮ জুন, ২০২৬

ঝড়ে ভাঙল নির্মীয়মাণ সেতু, মৃত ৬

প্রবল ঝড়, বৃষ্টিতে উত্তরপ্রদেশে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। শুক্রবার এই ঘটনায় মৃত্যু হয়েছে ছ’জন শ্রমিকের। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

ঝড়ে ভাঙল নির্মীয়মাণ সেতু, মৃত ৬
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: প্রবল ঝড়, বৃষ্টিতে উত্তরপ্রদেশে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। শুক্রবার এই ঘটনায় মৃত্যু হয়েছে ছ’জন শ্রমিকের। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। যোগীরাজ্যের হামিরপুর জেলায় বেতওয়া নদীর উপর মোরাকান্দার থেকে কান্দৌর গ্রাম পর্যন্ত সংযোগকারী সেতুর নির্মাণ চলছিল। বৃহস্পতিবার ভোররাত দু’টো নাগাদ সেখানে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। সেই সময় প্রবল ঝড়ের ধাক্কায় সেতুর কিছু অংশ ভেঙে পড়ে। তার ধাক্কায় পরে একে একে ভেঙে যায় সাপোর্ট পিলারগুলিও। মুহূর্তের মধ্যে সেতুর বড়ো অংশ ধসে পড়ে। শ্রমিকরা চাপা পড়েন ধ্বংসস্তূপের নীচে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, প্রশাসন, এসডিআরএফ-এর আধিকারিকরা। শুরু হয় উদ্ধার কাজ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তীব্র বেগে চলা ঝড়ের কারণেই এই দুর্ঘটনা। যদিও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নির্মাণকাজ চলছিল কেন, তা নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, সেই প্রশ্নও উঠছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ