Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জোড়াসাঁকোতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার কাকা

১৬ বছরের এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ উঠলো। এই ঘটনায় বৃহস্পতিবার জোড়াসাঁকো থানার পুলিশ কিশোরীর সম্পর্কে এক অভিযুক্ত কাকাকে গ্রেপ্তার করে।

জোড়াসাঁকোতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার কাকা
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৬ বছরের এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ উঠলো। এই ঘটনায় বৃহস্পতিবার জোড়াসাঁকো থানার পুলিশ কিশোরীর সম্পর্কে এক অভিযুক্ত কাকাকে গ্রেপ্তার করে। শুক্রবার অভিযুক্তকে কলকাতার বিচারভবনের বিশেষ পকসো আদালতে হাজির করা হয়। ভারপ্রাপ্ত বিচারক দীপ্তেন্দ্রনাথ মিত্র তাকে ২৪ জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি আইনজীবী সৈকত পান্ডে জানান, সরকার পক্ষ থেকে কিশোরীর গোপন জবানবন্দির আবেদন জানানো হয়। আদালত তা মঞ্জুর করে। আগামী সপ্তাহে ব্যাঙ্কশাল কোর্টের একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট-এর কাছে ওই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। আদালত সূত্রে জানা গিয়েছে, কিশোরীর পরিবারের তরফে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত কাকাকে গ্রেপ্তার করে  তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ