Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

অনিশ্চিত এমবাপে

টানা দ্বিতীয় মরশুম ট্রফিহীন থাকতে চলেছে রিয়াল মাদ্রিদ। লা লিগাতে খাতায় কলমে এখনও সুযোগ থাকলেও, বাস্তবে তা কার্যত অসম্ভব

অনিশ্চিত এমবাপে
  • ২৮ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

মাদ্রিদ: টানা দ্বিতীয় মরশুম ট্রফিহীন থাকতে চলেছে রিয়াল মাদ্রিদ। লা লিগাতে খাতায় কলমে এখনও সুযোগ থাকলেও, বাস্তবে তা কার্যত অসম্ভব। বর্তমানে লিগ শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে মাদ্রিদের ক্লাবটি। লিগের বাকি আর ৫টি ম্যাচ। তারই মধ্যে দলের আপফ্রন্টের সেরা ভরসা কিলিয়ান এমবাপের চোট নতুন করে চিন্তা বাড়িয়ে রিয়াল শিবিরে। গত ম্যাচে রিয়াল বেতিসের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে টান ধরে ফরাসি তারকার। ৮২ মিনিটে মাঠ ছাড়েন তিনি। এরপর চোটের জায়গা পরীক্ষা হলে বাঁ পায়ের পেশিতে সেমিটেন্ডনোসাস ধরা পড়েছে। ফলে বেশ কিছুটা সময় মাঠের বাইরে থাকতে হবে এমবাপেকে। সোমবার ক্লাবের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। ১০ মে লা লিগায় ফিরতি এল ক্লাসিকোয় মাঠে নামবে রিয়াল। ফলে সেই ম্যাচে এমবাপের খেলা নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। শুধু তাই নয়, বিশ্বকাপের আগে তাঁর এই হ্যামস্ট্রিংয়ে চোট চিন্তা বাড়াল ফরাসি শিবিরে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ