Bartaman Logo
১৪ জুন, ২০২৬

জামিনের আরজি উমর-শারজিলের

দিল্লির আদালতে জামিনের নতুন আবেদন জানালেন উমর খালিদ ও শারজিল ইমাম। বিচার শুরু না করেই দীর্ঘদিন কারাবন্দি রাখা মৌলিক অধিকার লঙ্ঘন। বিস্তারিত পড়ুন।

জামিনের আরজি উমর-শারজিলের
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ছ’বছর ধরে জেলবন্দি। এখনও শুরু হয়নি বিচার। মেলেনি জামিনও। এই পরিস্থিতিতে ফের জামিনের আরজি জানিয়ে দিল্লির আদালতের দ্বারস্থ হলেন উমর খালিদ ও শারজিল ইমাম। ২০২০ সালে দিল্লি হিংসা মামলার এই দুই অভিযুক্ত তাঁদের নয়া আবেদনে বলেছেন, বিচার প্রক্রিয়া শুরু না করেই দীর্ঘদিন কারাবন্দি রাখা তাঁদের মৌলিক স্বাধীনতার অধিকারের পরিপন্থী।  চলতি বছরের ৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট ইউএপিএ মামলায় তাঁদের জামিনের আবেদন খারিজ করেছিল। নয়া আরজিতে তা উল্লেখ করে উমরের দাবি,  ইউএপিএ-র মতো কঠোর আইনেও ‘জামিনই নিয়ম’। জানা গিয়েছে, অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সুমেধ সাইনির আদালতে নতুন জামিনের আবেদন দাখিল করেছেন তাঁরা। ইতিমধ্যেই দিল্লি পুলিশের কাছে এই আবেদনগুলির জবাব চেয়েছে আদালত। আগামী ৪ জুলাই এই মামলার শুনানি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ