আন্তর্জাতিক পুরস্কার পেলেন উমর খালিদ
  • ১০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ২০২০ সালের দিল্লি হিংসা ষড়যন্ত্র মামলায় গত ৬ বছর ধরে জেলবন্দি উমর খালিদ। বৃহস্পতিবার এই ছাত্রনেতাকেই ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স অ্যাট রিস্ক’ পুরস্কারে ভূষিত করল আয়ারল্যান্ডের মানবাধিকার সংগঠন ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স। মানবাধিকার রক্ষায় বারবার হুমকির শিকার ও জীবনের ঝুঁকি নেওয়ার জন্য এই পুরস্কার দেয় সংস্থাটি। খালিদ ছাড়াও এই পুরস্কার পেয়েছেন ইরানের মৃত্যুদণ্ড বিরোধী আন্দোলনের কর্মী আহমেদরেজা হায়ারি, অ্যাঙ্গোলার নারী আন্দোলন ও গণতান্ত্রিক লড়াইয়ের মুখ লাউরিন্ডা ম্যানুয়েল গউভিয়েয়া, ব্রাজিলের কৃষ্ণাঙ্গ ট্রান্স উওম্যান আদ্দা ভিক্টোরিয়া কায়েতানো এবং সার্বিয়ার মানবাধিকার কর্মী লিলিয়ানা নেশিচ। তবে জেলবন্দি থাকার জন্য ডাবলিনে এই পুরস্কার গ্রহণ করতে যেতে পারেননি খালিদ।

Advertisement

২০২০ সালের ১৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিল খালিদকে। তারপর থেকে এই ছাত্রনেতা কার্যত বিনা বিচারেই জেলবন্দি রয়েছেন।