Bartaman Logo
১১ জুন, ২০২৬

মায়ের অস্ত্রোপচার, তিন দিনের অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ

অবশেষে জামিন পেলেন উমর খালিদ। ২০২০ সালের দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত সমাজকর্মী ও প্রাক্তন জেএনইউ ছাত্রনেতা উমর খালিদকে তিন দিনের অন্তর্বর্তী জামিন দিল দিল্লি হাইকোর্ট।

মায়ের অস্ত্রোপচার, তিন দিনের অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ
  • ২২ মে, ২০২৬ ১৩:১৪
Prefer us on Google

নয়াদিল্লি, ২২ মে: অবশেষে জামিন পেলেন উমর খালিদ। ২০২০ সালের দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত সমাজকর্মী ও প্রাক্তন জেএনইউ ছাত্রনেতা উমর খালিদকে তিন দিনের অন্তর্বর্তী জামিন দিল দিল্লি হাইকোর্ট। শুক্রবার আদালত জানায়, খালিদের মায়ের অস্ত্রোপচারের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জুন থেকে ৩ জুন পর্যন্ত তিনি জামিনে মুক্ত থাকবেন। বিচারপতি প্রতিভা সিং এবং বিচারপতি মধু জৈনের ডিভিশন বেঞ্চ উমর খালিদকে ১ লক্ষ টাকার জামিন বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে তাঁর চলাফেরার উপর একাধিক কড়া শর্তও আরোপ করা হয়েছে।

Advertisement

আদালতের নির্দেশ অনুযায়ী, জামিনের সময় খালিদকে দিল্লি (এনসিআর)-এর মধ্যেই থাকতে হবে এবং শুধুমাত্র নিজের ঠিকানায় অথবা হাসপাতালে মায়ের কাছে যাওয়ার অনুমতি থাকবে। অন্য কোনও স্থানে যাওয়ার অনুমতি নেই বলেও স্পষ্ট জানিয়েছে হাইকোর্ট। এছাড়া তিনি শুধুমাত্র একটি মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন। 
২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির ভয়াবহ দাঙ্গার ঘটনায় উমর খালিদকে “মূল ষড়যন্ত্রকারী” হিসেবে অভিযুক্ত করেছে পুলিশ। সেই দাঙ্গায় ৫৩ জনের মৃত্যু হয়েছিল এবং শতাধিক মানুষ আহত হন। তাঁর বিরুদ্ধে কঠোর ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘ প্রায় ছয় বছর ধরে জেলে রয়েছেন উমর খালিদ। এর আগেও একাধিকবার জামিনের আবেদন জানানো হলেও আদালত তা বরংবার খারিজ করেছিল। 
খালিদ ২২ মে থেকে ৫ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন দিল্লি হাইকোর্টে। এর আগে তিনি ট্রায়াল কোর্টেও আবেদন জানান, যাতে কাকার শোকসভায় উপস্থিত থাকা এবং মায়ের অস্ত্রোপচারের সময়ে পাশে থাকতে পারেন। তবে গত ১৯ মে ট্রায়াল কোর্ট সেই আবেদন খারিজ করে জানায়, অন্তর্বর্তী জামিনের জন্য উমরের দেখানো কারণগুলি যথেষ্ট গ্রহণযোগ্য নয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ