পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে উলুবেড়িয়া জাম- ই- মসজিদ কমিটির পক্ষ থেকে উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় পতাকা ও পোস্টার নিয়ে কয়েকশো ইসলাম ধর্মাবলম্বী মানুষ মহকুমা শাসকের দপ্তরের সামনে দাঁড়িয়ে ঘটনার তীব্র নিন্দা করেন। সেই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত জঙ্গীদের ফাঁসির দাবি তোলেন তাঁরা।



