মস্কো, ১০ আগস্ট: রাশিয়ায় ড্রোন হামলা চালাল ইউক্রেন। মৃত্যু হল ১২ জনের। আহত বহু। প্রায় ৪ বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত সংঘাত জারি হয়েছে পুতিন এবং জেলেনস্কির দেশের মধ্যে। আজ ফের বাড়ল যুদ্ধের ঝাঁঝ। গত মঙ্গলবার কিয়েভে হামলা চালিয়েছিল রাশিয়া। এবার তারই পালটা দিল ইউক্রেন। গতকাল অর্থাৎ রবিবার গভীর রাত থেকে রাশিয়ার নিঝেনেকামস্ক এলাকায় একাধিক ড্রোন হামলা চালায় জেলেনস্কির সেনা। সীমান্ত থেকে এই শিল্প সমৃদ্ধ এলাকাটি বেশ কিছুটা দূরেই অবস্থিত। হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার তৈল শোধনাগার। মৃত্যু হয়েছে ১২ জনের। আহত প্রায় ৩৯ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।



